ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে ভারত
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে ভারত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৬/২০২৪ ০৮:১৭:৪৮ পূর্বাহ্ন

ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে ভারত

ছবি: সংগৃহীত


এক দশক পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলছে ভারত। আর প্রায় এক যুগ ধরে শিরোপা খরায় ভুগছে রোহিত শর্মার দল। সেই খরা ঘুচানোর এবার বড় সুযোগ তাদের সামনে। অন্যদিকে আটবারের চেষ্টায় কোনো বিশ্বকাপের ফাইনাল খেলছে দক্ষিণ আফ্রিকা। এবার প্রোটিয়াদে সামনে প্রথমবার চ্যাম্পিয়নের স্বাদ পাওয়ার সুযোগ।

আজ শনিবার (২৯ জুন) মেগা ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারত। ব্রিজটাউনে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কেনসিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টা ৩০ মিনিটে।

এবারের আসরে পেসাররা সবচেয়ে বেশি উইকেট পেয়েছে নিউ ইয়র্কে। এরপরের অবস্থানেই আছে কেনসিংটন ওভাল। আসরে সবমিলিয়ে প্রায় ২০ গড়ে এই মাঠে মোট ৫৯ উইকেট পেয়েছেন পেসাররা। যেখানে তারা ওভারপ্রতি খরচ করেছেন আটেরও কম রান করে। এসব পরিসংখ্যানই বলে দিচ্ছে এখানে পেসাররা কিছুটা হলেও বাড়তি সুবিধা পাবেন।

কেনসিংটন ওভালে উইকেট আছে মোট ৮টি। তবে চার নম্বর উইকেটে হবে ফাইনাল ম্যাচটি। তাই দুই পাশেই বাউন্ডারির দূরত্ব প্রায় সমান থাকবে। ফলে ডানহাতি-বাঁহাতি সবার জন্যই সমান সুবিধা থাকছে। এ উইকেটে এবারের আসরে আরও দুটি ম্যাচ হয়েছিল।

পুরো আসর জুড়েই ভারত তাদের একাদশে খুব একটা পরিবর্তন আনেনি। সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ই পেয়েছিল রোহিত শর্মার দল। তাই ফাইনালে এসে উইনিং কম্বিনেশন ভাঙেনি তারা। অপরিবর্তিত একাদশ নিয়েই আজ মাঠে নামছে ভারত। একই পথে হেটেছে দক্ষিণ আফ্রিকাও। তারাও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষব পান্ত (উইকেটরক্ষক), শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রকা একাদশ : এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, আনরিখ নর্কিয়ে, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, তাবরাইজ শামসি।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক