শুরুর ধাক্কার পর ধীরে এগুচ্ছে দক্ষিণ আফ্রিকা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

শুরুর ধাক্কার পর ধীরে এগুচ্ছে দক্ষিণ আফ্রিকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৬/২০২৪ ১১:০৮:২১ পূর্বাহ্ন

শুরুর ধাক্কার পর ধীরে এগুচ্ছে দক্ষিণ আফ্রিকা

ছবি: সংগৃহীত


বিশ্বকাপ জয় করতে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল উড়ন্ত শুরু। ১৭৭ রানের টার্গেট তাদের সামনে। কিন্তু নিজেদের প্রথম বিশ্বকাপের ফাইনাল জেতার জন্য প্রোটিয়া ব্যাটাররা শুরুটা খুব একটা ভাল করতে পারলেন না। আরও একবার নতুন বলে ভারতকে পথ দেখালেন জাসপ্রিত বুমরাহ এবং আর্শদ্বীপ সিং। শুরুর আঘাতটা এসেছিল বুমরাহর বোলিং থেকে। ইনিংসের দ্বিতীয় ওভারেই তিনি ফেরান রিজা হেনড্রিকসকে। এরপর আর্শদ্বীপের শিকার এইডেন মার্করাম। 

পাওয়ারপ্লেতে দক্ষিণ আফ্রিকা তুলল ৪২ রান। ভারত যেখানে ৩ উইকেট হারিয়ে তুলেছিল ৪৩ রান। বলা চলে পাওয়ারপ্লে শেষে সমানতালেই এগুচ্ছে দক্ষিণ আফ্রিকা।

নিজের প্রথম ওভার থেকেই সুইং পেয়েছিলেন বুমরাহ। কুইন্টন ডি কককে ফেলেছিলেন বিপদে। কিন্তু, খুব বেশি সমস্যা হয়নি তার। লেগবাই নিয়ে বেঁচে যান তিনি। কিন্তু রিজা হেন্ডরিকস এড়াতে পারলেন না। দারুণ এক আউটসুইংয়ে দিশেহারা প্রোটিয়া ওপেনার। স্ট্যাম্পের ঠিক ওপরে আঘাত হানে বল। ৭ রান ১ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। 

ওয়ানডাউনে নামলেন এইডেন মার্করাম। বুমরাহকে দারুণ ড্রাইভে চার মেরে শুরু করেছিলেন। কিন্তু আর্শদ্বীপের বলটাও খেলতে চেয়েছিলেন একইভাবে। কিন্তু অফ স্টাম্পের বেশ বাইরের বলটা ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে। স্লোয়ার বলে আউট মার্করাম।

এরপরেই কিছুটা ইনিংস মেরামতে মন দেয় দক্ষিণ আফ্রিকা। ডি ককের সঙ্গে অনেকটা দেখেশুনেই খেলা শুরু করেছেন ট্রিস্টান স্টাবস। কুলদীপ যাদব আর অক্ষর প্যাটেলের ওভার থেকে নিয়মিত রান আদায় করেছেন। আস্কিং রানরেটের চেয়ে কিছুটা কম হলেও দলকে ঠিকই কক্ষপথে রেখেছেন এই দুই ব্যাটার। পাওয়ারপ্লেতে আর কোনো বিপদ বাড়তে দেননি এই দুজনে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক