টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই অবসরের ঘোষণা কোহলির
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই অবসরের ঘোষণা কোহলির

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৩০/০৬/২০২৪ ১০:৪৯:২০ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই অবসরের ঘোষণা কোহলির

ছবি: সংগৃহীত


অনেকদিন ধরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান খরায় ভুগছিলেন বিরাট কোহলি। খরা কাটছিল না বিশ্বকাপেও। ফাইনালের আগে ৭ ম্যাচ ব্যাটিং করে রান তুলেছিলেন মোটে ৭৫। তার মধ্যে দুটি আবার ডাক। সেই কোহলির ব্যাটে চড়েই দীর্ঘ ১৩ বছরের শিরোপা খরা কাটালো ভারত।

তার অনবদ্য ৭৭ রানের ইনিংসে বার্বাডোজের কড়া রোদে নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি শিরোপা জয়ের উল্লাসে মাতলো টিম ইন্ডিয়া। দীর্ঘদিন পর ম্যাচ সেরার পুরস্কারও হাতে উঠল কোহলির। কিন্তু এ পুরস্কার নিতে এসেই জানিয়ে দিলেন, দেশের হয়ে আর খেলবেন না টি-টোয়েন্টি ম্যাচ।

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে এসে নিজ মুখেই কোহলি বললেন, এটা আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল। আমরা ঠিক এটাই অর্জন করতে চেয়েছিলাম। সৃষ্টিকর্তা মহান। একদিনই পারফর্ম করলাম আর এটা কাজে এলো দলের। এটাই ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

পরবর্তী প্রজন্মকে দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার কথা জানিয়ে কোহলি বলেন, চেষ্টা করেছি দলে যতটা সম্ভব অবদান রাখার। শিরোপা উঁচিয়ে ধরতে চেয়েছিলেন, পরিস্থিতিকে সম্মান দেখিয়ে খেলার চেষ্টা করেছি। এখন পরের প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। আমাদের দারুণ কিছু খেলোয়াড় আছে যারা দলকে সামনে এগিয়ে নিতে পারবে।

ফাইনালের দারুণ পারফরম্যান্সে দলকে শিরোপা জেতানোর পর কোহলির অবসরের ঘোষণাটা যেন ধাক্কা হয়েই এলো বিশ্ব ক্রিকেটের জন্য। সঞ্চালক হার্শা ভোগলে আরও একবার প্রশ্ন করলেন তাকে। এবারও কোহলি জানালেন, এবারই তার শেষ। বললেন, এটাই ভারতীয় দলের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল। আমরা বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। জোর করে কোনও পরিস্থিতি তৈরি করার থেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া উচিত। সবাই জানত এর পরে কী হতে চলেছে। এটাই সময় নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার। অসাধারণ সব ক্রিকেটার রয়েছে দলে। ওরাই দলকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে এবং দলকে আরও উঁচুতে তুলবে।

বিশ্বকাপটা জিততে ভারতের মতো দীর্ঘ অপেক্ষা ছিল কোহলির। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সঙ্গেও ছিলেন তিনি। এক যুগেরও বেশি সময় পার করে ভারতের হয়ে আবার পেলেন বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরার সুযোগ। ম্যাচ শেষে তাই খানিকটা আবেগতাড়িতই ছিলেন কোহলি। বললেন, এত বছর ধরে একটা বিশ্বকাপ জেতার জন্য আমরা অপেক্ষা করেছি। রোহিতের মতো ক্রিকেটারের দিকে তাকিয়ে দেখুন। ৯টা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে। আমার সেখানে ৬টা। রোহিত এই ট্রফির যোগ্য। এই মুহূর্তে আবেগ ধরে রাখা কঠিন আমার কাছে।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক