ব্রাজিলের হারে মিশার হ তা শা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

ব্রাজিলের হারে মিশার হ তা শা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৪ ০৬:৩৬:০৬ পূর্বাহ্ন

ব্রাজিলের হারে মিশার হ তা শা

ছবি: সংগৃহীত


বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দলের ভক্ত-অনুরাগীদের সংখ্যা একেবারেই কম নয়। সাধারণ দর্শকদের পাশাপাশি অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন এ তালিকায়। তাদের মধ্যে একজন ঢাকাই খলনায়ক ও বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। ফুটবলে তিনি ব্রাজিল দলকে সমর্থন করেন। কিন্তু কোপা আমেরিকার এবারের আসর রীতিমতো হতাশ করে তাকে।

কোপা আমেরিকার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে উরুগুয়ের বিপক্ষে মাঠে দাঁড়ায় ব্রাজিল। বাংলাদেশ সময় রোববার সকাল সাতটায় সাধারণ দর্শকদের মতো মিশা সওদাগরও ম্যাচটি দেখতে বসেন। গোলশূন্য ম্যাচটি শেষমেশ টাইব্রেকারে গড়ালে সেলেসাওদের দুটি ভুল শটে দাঁড়ার ওপর স্বপ্নভঙ্গ হয় ব্রাজিলের।

কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে ব্রাজিলের হারের পর সামাজিক মাধ্যমে হতাশা প্রকাশ করতে থাকেন ব্রাজিল ভক্ত-সমর্থকরা। একই হতাশা দেশের শোবিজ অঙ্গনে গিয়েও ঠেকলো। তাইতো ম্যাচ হারার পরই সামাজিক মাধ্যমে একটি ছবি যুক্ত করে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করেন মিশা সওদাগর। ব্রাজিলের মত সর্বোচ্চ বিশ্বজয়ী দলের থেকে এর চেয়ে ভালো কিছু আশা করেছিলেন তিনি। পাশাপাশি এই টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের জন্যেও আগাম শুভকামনা জানান এই খলনায়ক।

রোববার সকালে এক ফেসবুক পোস্টে মিশা লেখেন, ‘আমি ব্রাজিলের সমর্থক, কিন্তু আজকে ব্রাজিল যেভাবে খেললো, বা গোটা টুর্নামেন্ট যেই খেলা দিয়েছে, সেটা দিয়ে আর যাই হোক কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল না; যত ভালো প্লেয়ারই থাকুক না কেন। শুভকামনা নতুন কোন চ্যাম্পিয়নের জন্য।’

পোস্টটি শেয়ার করতেই মিশার ভক্ত-অনুরাগী ও ব্রাজিল সমর্থকেরা তাকে সহানুভূতি জানান। উল্লেখ্য, মিশা সওদাগর ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি দুর্বল ছিলেন। সময় পেলেই খেলতেন তিনি। আর সে সময় জনপ্রিয় খেলা ছিল এই ফুটবল। এই ফুটবল ছাড়া আর তেমন কিছু খেলতেন না মিশা।

শুধু তাই নয়, ছোট থেকেই এই ব্রাজিল দলকে সমর্থন করে আসছেন মিশা সওদাগর। গত ২০১৮ এর ফুটবল বিশ্বকাপে একটি মিউজিক ভিডিওতে নাচের জন্য কাজের অফার পেয়েছিলেন মিশা। মিউজিক ভিডিওটি ব্রাজিল সমর্থকদের জন্য নির্মিত হবে বলে সেই ভিডিওতে কাজের জন্য কোনো পারিশ্রমিক নিয়েছিলেন না তিনি। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক