ব্রাজিলে গোলরক্ষককে পুলিশের গু লি
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

ব্রাজিলে গোলরক্ষককে পুলিশের গু লি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৪ ০৫:৫১:১৮ পূর্বাহ্ন

ব্রাজিলে গোলরক্ষককে পুলিশের গু লি

ফাইল ছবি


ব্রাজিলের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচ শেষে ঘটেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। পুলিশের সঙ্গে বাদানুবাদের এক পর্যায়ে এক ফুটবলারকে খুব কাছ থেকে গুলির ঘটনা ঘটেছে। পরে গুলিবিদ্ধ গোলরক্ষক র‌্যামন সুজাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে অনুষ্ঠিত ম্যাচে সুজার দল গ্রেমিও অ্যানাপলিস ২-১ গোলে হেরেছে সেন্ট্রো ওয়েস্তের বিপক্ষে।

গতকাল (বুধবার) ব্রাজিলের দ্বিতীয় বিভাগের প্রতিযোগিতা গোইয়ানো চ্যাম্পিয়নশিপে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’। ম্যাচ শেষে মুখোমুখি বাদানুবাদ ও হাতাহাতিতে জড়ান গ্রেমিও এবং সেন্ট্রোর ফুটবলাররা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় পুলিশ উভয়পক্ষকে বোঝানোর চেষ্টা চালায়। তারই এক ফাঁকে গ্রেমিও’র এক ফুটবলারকে ধাক্কা দিয়ে বসেন প্রতিপক্ষের একজন, পরে গোলরক্ষক সুজাও চড়াও হতে গেলে রাবার বুলেটে নিক্ষেপ করে পুলিশ।

সংবাদমাধ্যমটি বলছে, পুলিশ অফিসার খুব কাছ থেকে গুলি তাক করে শট নেন সুজার পায়ে। ওই সময় র‌্যামন সুজাকে তাৎক্ষণিকভাবে মাঠেই প্রাথমিক চিকিৎসা দেন গ্রেমিও টিম চিকিৎসক দিয়েগো বেন্তো। তাকে অ্যাম্বুলেন্সে থাকা মোবাইল আইসিইউতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে জোনাস দুয়ার্তে স্টেডিয়ামের এ ঘটনা নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে গ্রেমিও ক্লাব কর্তৃপক্ষ, গোইয়া রাজ্যের ক্রীড়া মন্ত্রণালয় ও প্রাদেশিক পুলিশ।

বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে, প্রশাসনিক সব বিধি অনুসরণ করে কঠোরতার সঙ্গে এই ঘটনা তদন্ত করা হবে। এ কাজে পুলিশ যথাযথ আইন মেনে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে এবং একইসঙ্গে যাতে কেউ এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না করতে পারে, এমন আদেশও দেওয়া হয়েছে।

পুলিশের দ্বারা সংঘটিত এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে ক্রীড়া মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ‘মিলিটারি পুলিশের এই ধরনের আচরণ নিরাপত্তা নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং তাদের পক্ষ থেকে যে কাউকে শারিরীকভাবে সুরক্ষা দেওয়ার নিশ্চয়তা দিতে হবে।’ অন্যদিকে, গুলি চালানো পুলিশকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে গ্রেমিও ক্লাব কর্তৃপক্ষ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক