শাকিরা-মেসির পারফরম্যান্স দেখতে টিকিটের আকাশছোঁয়া দাম নির্ধারণ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

শাকিরা-মেসির পারফরম্যান্স দেখতে টিকিটের আকাশছোঁয়া দাম নির্ধারণ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৪ ০৮:৪৫:৫৩ পূর্বাহ্ন

শাকিরা-মেসির পারফরম্যান্স দেখতে টিকিটের আকাশছোঁয়া দাম নির্ধারণ

ছবি: সংগৃহীত


দীর্ঘ এক মাসের লড়াই শেষে ১৫ জুলাই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। ২৩ বছর পর যেখানে কোপার ফাইনালে উঠেছে কলম্বিয়া সেখানে ২১ বছরে এটি ষষ্ঠ ফাইনাল আলবিসেলেস্তেদের জন্য।

সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে ফাইনালটি শুরু হবে। মেসি-ডি মারিয়ার শেষ কোপা ফাইনাল দেখতে দর্শক আগ্রহও তুঙ্গে। আর সেটিকে মাথায় রেখে টিকিটের আকাশছোঁয়া দাম নির্ধারণ করেছে কনবেমল। যেখানে মাঠে বসে খেলা দেখতে হলে দর্শকদের গুনতে হবে কমপক্ষে ২ লাখ টাকা। এ ছাড়া ৮০ লাখ টাকার টিকিটও আছে কোপার ফাইনালে।

মেসিদের ম্যাচের আগে অবশ্য আলাদা আকর্ষণ ও থাকছে দর্শকদের জন্য। ম্যাচ শুরুর আগে রয়েছে বিনোদনের ব্যবস্থা, যেখানে কলম্বিয়ান গায়িকা শাকিরা নাচে-গানে মাতাবেন ৫৪ হাজার দর্শক।

অবশ্য শাকিরার শো শুরুর দুদিন আগে থেকেই আনন্দে ভাসছে কলম্বিয়া। প্রায় দুই যুগ পর ফাইনালে পা রেখেছে দলটি। সবশেষ ২০০১ সালে কোপা আমেরিকার ফাইনাল খেলে শিরোপা ঘরে তুলেছিল তারা।

আরও একবার শিরোপা স্পর্শের হাতছানি। আর তাতেই উৎসবের অপেক্ষায় গোটা দেশ। ফাইনাল সামনে রেখে এরই মধ্যে কলম্বিয়ার প্রেসিডেন্ট গোস্তাভো পেত্রো, একদিনের নাগরিক দিবস ঘোষণা করেছেন।

তার ভাষ্যমতে, ‘কলম্বিয়া জাতীয় ফুটবল দল হলো, কলম্বিয়ান জনগণের ঐক্য, সুতরাং সোমবার হলো বিজয়ের দিন, যেটা আমরা নাগরিক দিবস হিসেবে উদযাপন করবো। যেটাকে আমরা কলম্বিয়ার জনগণের ঐক্যের দিন হিসেবে বিবেচিত করব।’

তবে দিনটিকে রাঙিয়ে তুলতে নিজেদের সর্বোচ্চটা দিতে হবে রদ্রিগেজ, লুইজ দিয়াজদের। তাতে দলটিরও আক্ষেপ ঘুচবে দীর্ঘ ২৩ বছরের।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক