ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ থেকে পালানোর খবরে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় উত্তেজিত জনতা ও দুর্বৃত্তদের হাতে ভাঙচুর হওয়া যানবাহন,উপজেলা প্রশাসন প্রাঙ্গন ও থানায় পড়ে থাকা ইটপাটকেল, গাছপালা ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার ৯ আগষ্ট সকাল ১১ টায় গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল্লাহ মাহফুজ ও ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সুলতান মাহমুদ এর নেতৃত্বে থানা ক্যাম্প ও উপজেলা প্রশাসন প্রাঙ্গণ সহ বাজার পরিস্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসয় উপস্থিত ছিলেন, উপজেলা শাখার অর্থ সম্পাদক আব্দুস শাকুর, কলেজ বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, ফতেপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান, তথ্য প্রযুক্তি সম্পাদক ইসহাক আহমদ সাবের, ইমদাদুল্লাহ আফফান, হাঃ সারওয়ার হোসাইন সাজু, মাহদি হাসান মাহফুজ, মুনায়েম বিল্লাহ, খালেদ আহমদ, তানজিল আহমদ তারেক আহমদ ও ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী ও শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করেছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের দুইবারের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস। গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়ত ও ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশনের এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনিও তাদের সাথে কাজে সহযোগীতা করেন।
জৈন্তাবার্তা / জারা




