শাবিপ্রবির ইন্টারনেট সংকট নিরসনে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্প
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

শাবিপ্রবির ইন্টারনেট সংকট নিরসনে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্প

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১১/২০২৬ ০৪:৩৩:৩১ অপরাহ্ন

শাবিপ্রবির ইন্টারনেট সংকট নিরসনে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্প

সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটে বিশ্বব্যাংকের অর্থায়নে এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অধীন বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT)’ প্রকল্পের আওতায় ‘University Campus Network Upgradation‘ (Package: G-16) শীর্ষক প্রকল্পের কিকঅফ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর, ২০২৬) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম।

সভায় ক্যাম্পাসের নেটওয়ার্ক ব্যবস্থার আধুনিকায়ন, উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিতকরণ এবং প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম বলেন, বর্তমান সময়ে উচ্চশিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চার ক্ষেত্রে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে শক্তিশালী নেটওয়ার্ক অবকাঠামোর বিকল্প নেই। এ প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি আবাসিক হলগুলোতেও উচ্চগতির ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। এতে শিক্ষার্থীরা সহজেই অনলাইন শিক্ষা উপকরণ ব্যবহার, গবেষণা কার্যক্রম পরিচালনা এবং বৈশ্বিক জ্ঞানভাণ্ডারের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে।

তিনি আরও বলেন, প্রকল্পটির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কাজের গুণগত মান, যথাযথ পরিকল্পনা ও নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। কাজের গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

এ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ ক্যাম্পাসে নেটওয়ার্ক অবকাঠামো শক্তিশালী করতে মাটির নিচ দিয়ে ক্যাবল স্থাপন করা হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও সব আবাসিক হলে নিরবচ্ছিন্ন এবং উচ্চগতির ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সভায় উপস্থিত ছিলেন আইসিটি পরিচালক অধ্যাপক ড. এম. শহীদুর রহমান, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহীদুর রহমান, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. রাশেদুজ্জামানসহ বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এতে ইমপ্লিমেন্টিং এজেন্সি হিসেবে রয়েছে ‘HEAT Project, UGC’ এবং ইমপ্লিমেন্টেশন পার্টনার হিসেবে কাজ করছে ‘eGeneration PLC’।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪