সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগ নেতাকে কু*পিয়ে হ ত্যা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগ নেতাকে কু*পিয়ে হ ত্যা

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৮/২০২৪ ০৮:২৮:৫৯ পূর্বাহ্ন

সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগ নেতাকে কু*পিয়ে হ ত্যা

ফাইল ছবি


সিলেটের বিশ্বনাথে মনিরুজ্জামান লিলু(৪৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলার নওধার পূর্ব পাড়া গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে।

নিহতের ভাতিজা বাবুল মিয়া জানান, বুধবার গ্রামের মসজিদে এশার নামাজ শেষে বাড়িতে রওয়ানা দেন মনিরুজ্জামান। এসময় বাড়ির রাস্তায় সিএনজি চালিত অটোরিকশায় কয়েকজন অজ্ঞাতনামা সন্ত্রাসী এসে আমার চাচাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে চলে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামান মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনীসহ একদল পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪