ছবি : নিজস্ব
মুড়া কচু দেশের মানুষের কাছে খুবই সাধারণ একটি সবজি হলেও সিলেটিদের কাছে এর বিশেষত্ব রয়েছে। মুড়া কচুর জন্য সিলেটের গোলাপগঞ্জের ফুলবাড়ি দীর্ঘকাল থেকেই বিখ্যাত। এমনকি যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত সিলেটিদের কাছে এই মুড়া কচুর ব্যাপক চাহিদা রয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও ফুলবাড়িতে মুড়া কচুর ফলন হয়েছে ব্যাপক। মুড়া কচু এবং কচুর লতি বিক্রি করে করেই জীবিকা নির্বাহ করেন অনেক কৃষক।কেউ কেউ বংশপরম্পরায় এই পেশায় রয়েছেন দীর্ঘদিন থেকেই। সিলেটের সবখানে মুড়া কচুর গ্রাম 'ফুলবাড়ি' হিসেবে পরিচিত। এটি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলাবাড়ি ইউনিয়নে অবস্থিত।
সিলেটের অনেক বাজারেই মুড়া কচু পাওয়া গেলেও ফুলবাড়ির বড় মোকামে এখন নিয়মিত বসে মুড়া কচুর হাট। সিলেট-জকিগঞ্জ রোডের বড় মোকাম জামে মসজিদের কাছেই নিয়মিত বসে এই মুড়া কচুর হাট। সেখানের কচু ব্যবসায়ী যুবক সুলতান আহমদ।
সিলেট জকিগঞ্জ রোডের বড় মোকাম নামক স্থানে দীর্ঘদীন থেকে বিক্রি করছেন মুড়া কচু, কচুর লতি, কচুর ফুল।
সুলতান আহমদ বলেন, করোনা কালীন সময় পর থেকে তিনি এই ব্যবসার সাথে জড়িত, বর্তমানে তিনি কচু ও লতি চাষ করার পাশাপাশি পাইকারি ব্যবসা করে এলাকায় জমি ক্রয় করে সংসার চালাচ্ছেন সাচ্ছন্দে। এখন আর অভাব কি জিনিস তার পরিবারের সদস্যদের বুঝতে হয় না। তিনি বলেন, আমি কৃষকদের কচু ও লতিক্ষেত ক্রয় করে গোলাপগঞ্জের বড়মোকাম এর সামনে বসে বিক্রি করি। 
খোঁজনিয়ে জানাযায়, বর্তমানে কচুর দাম কিছুটা কম হলেও কচুর লতি বিক্রি করে ভালো আয় হচ্ছে কচু চাষিদের । কারণ মুড়া কচু মাস দু’এক পর থেকে লতা দিতে থাকে এবং মুড়া কচুর চেয়ে তখন লতার মূল্য বেশী পাওয়া যায়। তিনি জানান, বর্তমানে মুড়া কচুর হালি ৮০ টাকা থেকে ১০০ টাকা হলেও কচুর লতি প্রতি আটি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত।
কচু ও কচুর লতি খুবই স্বাদ ও এখানের মুড়া, লতায় চুলকায় না৷ সিলেটে মুড়া কচু ও লতি এক এক জায়গায় এক এক ভাবে রান্না করা হলেও সিলেটে সাধারণত রান্না হয় শুঁটকি অথবা চিংড়ি দিয়ে। এছাড়াও লতির সাথে যোগ করা হয় নাগামরিচ ও কাঁঠাল বিচি। ফলে যার স্বাদ আসে ভিন্নতা।
জৈন্তাবার্তা/ মনোয়ার




