সিলেটে অব্যাহত বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

সিলেটে অব্যাহত বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৮/২০২৪ ০৫:৪৫:২৬ পূর্বাহ্ন

সিলেটে অব্যাহত বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি

ছবি: সংগৃহীত


সিলেটে গত কয়েকদিন থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বৃষ্টির ফলে বাড়ছে নদ-নদীর পানি। গত ২৪ ঘন্টায় সিলেটে মাঝারি ধরনের বৃষ্টিপাত হলেও বুধবার (২১ আগস্ট) সকাল থেকে হালকা ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।

সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে বুধবার  (২১ আগস্ট) সকাল ৬ টা পর্যন্ত ৩৬ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া বুধবার সকাল ৬টা থেকে ৯ টা পর্যন্ত ৩ দশমিক ২ মিলিটারির বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

সিলেট পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, টানা বৃষ্টিপাত ও ভারতের পাহাড়ি ঢলের কারণে সিলেটের নদ-নদীর পানিও বেড়েছে। বিশেষ করে চলতি মাসের শুরু থেকেই কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে। এই নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমা হচ্ছে ৯ দশমিক ৪৫ সেন্টিমিটার। বুধবার সকাল ৬টায় বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার ও সকাল ৯টায় ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও সিলেট ও কানাইঘাট পয়েন্টে সুরমা নদী ও জকিগঞ্জের অমলশীদ, বিয়ানীবাজারের শেওলা, শেরপুরে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। 

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো.আবদুল মুঈদ বলেন, মৌসুমি বায়ু সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থার কারণে বৃষ্টিপাত হচ্ছে। আরও ২-৩দিন সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, টানাবৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলের কারণে সিলেট অঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত বন্যার কোনো আশংকা নেই।

উল্লেখ্য- গত সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টি হয়েছিল ২০৮ মিলিমিটার। যা ছিলো দেশের মধ্যে সর্বোচ্চ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর