ছবি : নিজস্ব
অবিরাম ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জৈন্তাপুর উপজেলার দুইটি ইউনিয়নে কয়েক হাজার হেক্টর আমন ধান তলিয়ে গেছে।
বুধবার ( ২১শে আগষ্ট) সকাল থেকে উপজেলার নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের প্রায় সাড়ে চার হাজার হেক্টর আমন ধান জমি পানিতে তলিয়ে যায়।
এদিন মেঘালয় পাহাড়ে ভারী বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার সারী, বড়গাঙ নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্মঞ্চল হাওড় এলাকায় প্রবেশ করতে থাকে।
পর্যায়ক্রমে বিকেল নাগাত সদ্য রোপন করা আনুমানিক চার হাজার হেক্টর জমির ধান পানিতে তলিয়ে যায়। জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী এ সকল জমিতে বন্যা সহনশীল উচ্চ ফলনশীল যাতের ধান প্রায় আশি শতাংশ রয়েছে। পাহাড়ি ঢল হওয়ার কারণে আগামী দুএকদিনের মধ্যে বৃষ্টির পরিমান কমে এলে পানি দ্রুত নেমে গেলে তেমন ফসল ক্ষতির আশংকা থাকবে না।
তবে বন্যার পানি ১০ -১২ দিন স্হায়ী হলে স্হানীয় প্রজাতির ধান গুলোর জন্য কিছুটা ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এদিকে সকাল ১১ ঘটিকায় পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী সারী নদীর পানি বিপদসীমার ৫৫ সেমি নিচে দিয়ে প্রবাহিত হচ্ছিল। আগামী দুই দিনের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কমে এলে উপজেলায় বন্যা পরিস্থিতি সার্বিক উন্নতি হবে।
জৈন্তাবার্তা/ মনোয়ার




