এবার সিলেটে আরেক মা ম লায় ড. মোমেনসহ ৬৪ জন আসামী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

এবার সিলেটে আরেক মা ম লায় ড. মোমেনসহ ৬৪ জন আসামী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৮/২০২৪ ০৩:৩৪:১১ পূর্বাহ্ন

এবার সিলেটে আরেক মা ম লায় ড. মোমেনসহ ৬৪ জন আসামী

ছবি: সংগৃহীত


সিলেট মহানগরীর সোবহানীঘাটে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে  সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন নগরীর সেনপাড়ার জুবেল আহমদ স্বপন। সেদিনের হামলায় তিনি আহত বলে এজাহারে উল্লেখ করেছেন।

মামলায় সাবেক পররাষ্ট্র মন্ত্র্রী ড. এ কে আব্দুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. জাকির হোসেন খানসহ ৬৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। আর অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০০ থেকে ৪০০ জনকে।

এজাহার আমলে নিয়ে এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য কোতোয়ালি থানাপুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী বেলাল আহমদ।

এদিকে, একই স্থানে আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে আরেকটি মামলা করেছেন সাজন আহমদ সাজু নামের দক্ষিণ সুরমা সরকারি কলেজের এক শিক্ষার্থী।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক