সিলেটের ১৭ জনের প্রা ণ হা নি, থামছে না আহাজারি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

ডেটলাইন ১৮ জুলাই থেকে ৫ আগস্ট

সিলেটের ১৭ জনের প্রা ণ হা নি, থামছে না আহাজারি

মো. ফয়ছল আলম

প্রকাশিত: ২২/০৮/২০২৪ ০৯:২৫:২৪ পূর্বাহ্ন

সিলেটের ১৭ জনের প্রা ণ হা নি, থামছে না আহাজারি

ছবি : নিজস্ব


কোটা সংস্কার এবং পরবর্তী সরকার পতন আন্দোলনে গত ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সিলেটের ১৭ জনের প্রাণহানি ঘটেছে। এসব পরিবারে চলছে শোকের মাতম। এলাকায় বইছে শোকের ছায়া। কারও কারও মৃত্যুতে তাঁর পরিবার সম্পূর্ণই অসহায় হয়ে পড়েছে। ঘটনার দুই সপ্তাহ পার হলেও নিহতদের পরিবারগুলোর আহাজারি থামছে না। আন্দোলনকারীদের পক্ষ থেকে নিহতদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ প্রদানের দাবি উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিগত কোটা সংস্কার ও সরকার পতন আন্দোলনে এ পর্যন্ত সিলেটের ১৭ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন অনেকেই। নিহতদের মধ্যে যাদের নাম ও তথ্য পাওয়া গেছে তারা হলেন, শাবি শিক্ষার্থী রুদ্র সেন, সাংবাদিক এটিএম তুরাব, গোলাপগঞ্জের মিনহাজ আহমদ, নাজমুল ইসলাম, সানি আহমদ, তাজ উদ্দিন, গৌছ উদ্দিন, হাসান আহমদ, বিয়ানীবাজারের কলেজ ছাত্র মোহাম্মদ রায়হান গাজী, ভ্রাম্যমাণ ব্যবসায়ী ময়নুল ইসলাম, মো. তারেক আহমদ, গোয়াইনঘাটের স্কুলছাত্র সিয়াম আহমদসহ তিনজন।

এছাড়া কোতোয়ালি থানায় হামলা ও ভাঙচুরের সময় ২/৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তবে এ নিয়ে ধু¤্রজালও রয়েছে। অপর একটি সূত্র জানায় সেদিন রাতে ঝালোপাড়ার আখড়া গলির পংকজ নামে একজন সিএনজি অটোরিকশা চালক গুলিতে মারা গেছেন। একই ঘটনায় হাফিজ ক্বারী কামরুল ইসলাম পাবেল (১৫) নামের এক মাদরাসা ছাত্রও মারা যান। এছাড়া শহরতলীর কান্দিাগাঁওয়ের দুই্ধসঢ়; যুবক ঢাকা ও হবিগঞ্জে মারা গেছেন। ঢাকায় নিহতের নাম ওয়াসিম আহমদ এবং হবিগঞ্জে নিহতের নাম মোস্তাক আহমদ।

গত ১৮ জুলাই পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে নিহত হন শাবি শিক্ষার্থী রুদ্র সেন। ঐদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আখালিয়ায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। পুলিশ সড়ক থেকে বিক্ষোভকারীদের ধাওয়া করলে ঘটনাস্থল থেকে সরে যেতে গিয়ে ভেলায় চড়ে পার্শ্ববর্তী একটি খাল পার হতে গিয়ে পানিতে ডুবে নিহত হন শাবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও পলিমার সায়েন্সেস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুদ্র সেন। তার গ্রামের বাড়ি দিনাজপুর সদর উপজেলার পাহাড়পুরে। রুদ্র থাকতেন বিশ্ববিদ্যালয় সংলগ্ন সুরমা আবাসিক এলাকায়। রুদ্র সেনের পোস্টমর্টেম পরদিন শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়।

গত ১৯ জুলাই ১টা ৫০ মিনিটের দিকে নগরীর বন্দরবাজার এলাকায় মিছিল বের করার প্রস্তুতি নেয় বিএনপি ও তার অঙ্গসংগঠন। রাজনৈতিক এই কর্মসূচি শুরুর আগেই বাধা দেয় পুলিশ, শুরু হয় সংঘর্ষ। সংঘাতের সংবাদ সংগ্রহে দায়িত্বরত অবস্থায় গুরুতর আহত হন সাংবাদিক এ টি এম তুরাব। বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্তত ৩৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন দলটির নেতারা।

দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার তুরাব সেদিন সন্ধ্যায় বেসরকারি একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনাস্থলে থাকা অন্যান্য সাংবাদিক সহকর্মীরা জানিয়েছেন পুলিশের শটগানের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন তুরাব। সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আগেরদিন পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। ময়নাতদন্ত শেষে দুপুরে মানিক পীর মাজার প্রাঙ্গণে জানাজার জন্য নিয়ে যাওয়া হয়। পরে দাফনের জন্য গ্রামের বাড়িতে রওনা হন তার পরিবার। বিকেলে কারফিউ শিথিল থাকার সময় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংবাদিকদের সাতটি সংগঠনের যৌথ উদ্যোগে তুরাব হত্যার প্রতিবাদে কর্মসূচি পালন করা হয়। এ সময় তুরাবের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। এদিকে গত ০৪ আগস্ট সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৬ জনের প্রাণহাণি ঘটে।

গোলাপগঞ্জ ও একই উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে দুপুর ১২টা থেকে পুলিশ, ছাত্রলীগ ও বিজিবি সদস্যদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে নিহতরা হলেন গোলাপগঞ্জের দত্তরাই গ্রামের মিনহাজ আহমদ (২৬), নিশ্চিন্ত গ্রামের নাজমুল ইসলাম (২২), সানি আহমদ (১৮) ও তাজ উদ্দিন (৪০), গোলাপগঞ্জ পৌর এলাকার ঘোষগাঁওয়ের গৌছ উদ্দিন (২৯) গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণের রায়গড় গ্রামের মৃত সরই মিয়ার ছেলে হাসান আহমদ (২০)।

অপরদিকে ৫ আগস্ট বিয়ানীবাজারে থানায় অগ্নিসংযোগের সময় পুলিশের গুলিতে বিয়ানীবাজারে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। নিহতরা হলেন, বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রায়হান গাজী, সে পৌরশহরের নয়াগ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করতেন এবং তার মুল বাড়ী ব্রাক্ষনবাড়িয়া জেলায়, বিয়ানীবাজার পৌরশহরের ভ্রাম্যমান ব্যবসায়ী সুনামগঞ্জের ময়নুল ইসলাম, মোল্লাপুর ইউনিয়নের কটুখালিপার গ্রামের রফিক উদ্দিনের পুত্র মো. তারেক আহমদ। গুলির ঘটনায় গুরুতর আহত রয়েছেন কমপক্ষে আরও তিনজন এবং অনেকেই আহত হয়েছেন।

এদিকে, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদত্যাগের দিন সিলেট মেট্রোপলিটন এলাকার কোতোয়ালি মডেল থানায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পংকজ ও হাফিজ কামরুল হাসান নামে দুইজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। ৫ আগস্ট গুলিবিদ্ধ পংকজের লাশ পরদিন কোতোয়ালি থানা থেকে নিয়ে যান তার স্বজনরা। ময়নাতদন্ত ছাড়াই তার লাশ সৎকার করা হয়। ১৭/ ১৮ বছর বয়েসী পংকজ কুমার কর আখড়া গলির বিপরীতে বি বøকের সংগ্রাম মিয়ার চাচার বাড়ির বাসিন্দা ছিলেন।  তিনি নিখিল কুমার করের ছেলে। পংকজের লাশ দেখেছেন এমন একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন তার দেহে একটি গুলি এপার অপার ভেদ করে গেছে। নিরমনি নামের স্থানীয় এক লোক জানান, মাইকে খবর পেয়ে তারা সিলেট কোতোয়ালি থানার ভেতর থেকে তার লাশ উদ্ধার করে নিয়ে যান।

হাফিজ কামরুলের পরিবারের এক স্বজন জানান, তার পরিবার কালিঘাট এলাকায় থাকে। সে ঐদিন কাজির বাজার মাদরাসায় ভর্তি হওয়ার জন্য বেরিয়েছিলো। পথিমধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এছাড়া সিলেট নগরের তালতলায়, দক্ষিণ সুরমার সিলামে আরও দুজনের প্রাণহানির কথা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, আমাদের টুকেরবাজারের একজন কর্মী হবিগঞ্জে থাকতো। সে ওখানে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এভাবে প্রতিনিয়তই আমরা খবর পাচ্ছি। তিনি দাবি করেন, গোয়াইনঘাটেও তাদের তিনজন কর্মী মারা গেছে।

জৈন্তা বার্তা’র পক্ষ থেকে খোঁজ নিয়েও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের একজন স্থানীয় সুরইঘাট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র সিয়াম। সে পান্তুুমাই গ্রামের ফখর মিয়ার ছেলে। অপর দুজনের নাম পরিচয় মিলেনি। গত ৫ আগস্ট তারা স্থানীয় বিজিবি ক্যাম্পের কাছে গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে এলাকাবাসী জানান।

এছাড়া সিলেটের আরো দুই যুবক মারা গেছেন সাম্প্রতিক সংঘাত- সংঘর্ষে। এদের একজন ঢাকায় এবং একজন হবিগঞ্জে সংঘর্ষকালে গুলিতে মারা যান। ঢাকায় মারা যাওয়া যুবকের নাম ওয়াসিম আহমদ(৩০)। তিনি শহরতলীর কান্দিগাও ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের কনর মিয়ার ছেলে। তিনি তার স্ত্রী ও পরিবারের অন্যরা ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন। ১৯ জুলাই তিনি ঢাকায় মারা যান। আর হবিগঞ্জে নিহত যুবকের নাম মোস্তাক আহমদ (১৯)। তিনি সিলেট সদরের টুকেরবাজারের গৌরীপুর গ্রামের আব্দুল কাদিরের পুত্র। বাড়িঘর না থাকায় কান্দিগাওি ইউনিয়নের সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘরে বাস করেন তারা। হবিগঞ্জে ইলেকট্রিকের কাজ করতেন। গত ২ আগস্ট হবিগঞ্জে সংঘর্ষকালে তিনি গুলিতে মারা যান।

এদিকে, সংঘাতের সময় সিলেটে নিহতদের বাড়ি বাড়ি যাচ্ছেন রাজনৈতিক নেতারা। তারা হতাহতদের পরিবারের সদস্যদের শান্তনা দিচ্ছেন। তবে সাংবাদিক এটিএম তুরাবের পরিবার ছাড়া আর কোনো পরিবারই আর্থিক সাহায্য পায়নি।

অসহায় পরিবারগুলো তাদের সন্তানদের হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। আর্তনাদ- আহাজারিতে প্রতি মুহূর্তে ভারী হচ্ছে এসব পরিবারের চারপাশ। রাজনৈতিক নেতারা হতাহতদের পরিবারের ক্ষতিপূরণ দাবি করেছেন। রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তার মাধ্যমে এসব অসহায় পরিবারকে পুনর্বাসনের দাবি উঠেছে রাজনৈতিক মহল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পক্ষ থেকে।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী দৈনিক জৈন্তাবার্তাকে বলেন, আমরা আহত এবং নিহতদের বাড়ি বাড়ি যাচ্ছি। হাসপাতালে যাচ্ছি। তাদের স্বজনদের আর্তনাদ-আহাজারি কোনো ভাবেই থামছে না। এসব পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দিতে হবে। কোনো কোনো পরিবারে একজন মাত্রই উপার্জনের ব্যক্তি ছিলেন। বিশেষ করে ৫ আগস্ট নির্বিচারে গুলি হয়েছে। যারা আন্দোলনে যায়নি সেসব পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। যা অত্যন্ত দুঃখজনক এবং অমানবিক। এসব হত্যাকান্ডের বিচার করতে হবে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক