সিলেটে সৌন্দর্য বাড়ছে দেয়ালে ভেসে উঠছে নাগরী লিপিও
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সিলেটে সৌন্দর্য বাড়ছে দেয়ালে ভেসে উঠছে নাগরী লিপিও

মো. ফয়ছল আলম

প্রকাশিত: ২২/০৮/২০২৪ ১০:১১:২৫ পূর্বাহ্ন

সিলেটে সৌন্দর্য বাড়ছে দেয়ালে ভেসে উঠছে নাগরী লিপিও

ছবি : নিজস্ব


রঙ আর তুলির আচড়ে নান্দনিক হয়ে উঠছে সিলেট নগরের দেয়ালগুলো। একে একে ময়লা আবর্জনায় ডেকে থাকা দেয়ালগুলোতে শিক্ষার্থীরা নানা রঙ আর কথা মালা দিয়ে অপরূপ সাজে সাজিয়ে তুলছে। এসব দেয়ালে স্থান পাচ্ছে, দেশপ্রেম, আশা, শোক, ক্ষোভ দ্রোহের কথা। আছে লাল সবুজের পতাকা, ইতিহাস আর ঐতিহ্যের নানা স্মৃতিচিহ্নও।

সিলেট নগরের ভিআইপি রোডের টেলিফোন অফিসের দেয়ালে একদল তরুণ তরুণীকে রং তুলি নিয়ে কাজ করতে দেখা যাচ্ছে। সপ্তাহখানেক ধরে ময়লা আবর্জনায় পূর্ণ দেয়াল মুহুর্তেই যেন তার চেহারা পাল্টে ফেলে। সেখানে ছাত্র-ছাত্রীরা তাদের আন্দোলন পরবর্তী স্বপ্ন আর আশার কথা লিখতে থাকেন দেয়ালে। কোথাও লিখা হয়েছে কবিতার লাইন। আবার কোথাও নিজের আবেগ অনুভ‚তির কথা। ‘কারার ঐ লৌহ কপাট--, ধর্ম যার যার, দেশটা সবার, স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো-এরকম নানা উক্তি লিখা হচ্ছে দেয়ালগুলোতে।

সিলেট সরকারী কলেজের ছাত্র ফাহিম তালতলা সড়কের এ দেয়ালটিতে রংতুলি দিয়ে আঁকছিলেন। কাছে গিয়ে দেখা গেলো তিনি ‘ছিলটি নাগরী’ ভাষার অক্ষর গুলো লিখছেন। বয়সে তরুণ এই শিক্ষার্থীর নাগরী নিয়ে আগ্রহের কারণ জানতে চাইলে তিনি বলেন এটি আমাদের সিলেটের ঐতিহ্যেরও অংশ।

এটি আমাদের গৌরবের অংশ। আমি তেমন জানতামনা। ইদানিং এ নিয়ে আমি আগ্রহ পাচ্ছি। ইন্টারনেট থেকে প্রচুর জেনেছি। বই থেকে আরও জানার চেষ্টা করছি। সবাই যাতে এই অক্ষরগুলো সম্পর্কে অবগত থাকেন সে জন্য আমি লিখছি। অনেকে অনেক কথাই লিখছেন। আমি নাগরী অক্ষর লিখছি। আমার কাছে অনেক ভালো লাগছে।

তিনি বলেন, কলেজের দেয়ালেও এই অক্ষরগুলো লিখার ইচ্ছা রয়েছে। তিনি বলেন,দেয়ালের সৌন্দর্য বৃৃদ্ধির সাথে ইতিহাস ঐতিহ্য আর দেশপ্রেমের মন্ত্রে মানুষ উজ্জীবিত হোক এটিই আমাদের প্রত্যাশা।

ফরহাদ নামের আরেক এইচএসসি’র শিক্ষার্থী সেখানে একই কাজ করছিলেন। তিনি দ্রোহের ছবি আঁকছিলেন। তার সঙ্গে কথা বলে জানা যায়, এই এক দেয়ালেই একশ’র মতো শিক্ষার্থী ছবি আঁকছে। নগরের শিক্ষা অফিসের দেয়ালেও আরও কিছু শিক্ষার্থীকে রংতুলির কাজ করতে দেখা যায়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের এই ছবি আঁকা কর্মসূচি অব্যাহত থাকবে। গত ক’দিনে সিলেট নগরের টিলাগড়, চৌহাট্টা, জিন্দাবাজার, রিকাবীবাজারসহ বিভিণœ স্থানে শিক্ষার্থীরা দেয়ালে চিত্রাংকন, ক্যালিওগ্রাফিসহ নানা রঙের ছবি আঁকছেন। তারা জানিয়েছেন নগরের মুল সড়কগুলো তারা রাঙিয়ে তুলবেন। ইতোমধ্যে নগরের পুলিশ লাইন সড়ক, চৌহাট্টা, টিলাগড়সহ সবকটি সড়কেই দেয়ালগুলো শিক্ষার্থীদের আঁকা ক্যালিওগ্রাফিসহ নানা ছবিতে ছেয়ে গেছে। আর এরই সঙ্গে নগরও যেন ঝল মল হয়ে উঠছে। আর এ কাজকে ইতিবাচক হিসেবেই দেখছেন নগরবাসী।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক