ছবি: নিজস্ব
সিলেট তামাবিল মহাসড়কে জৈন্তাপুর উপজেলায় কাটাগাঙ নামক স্হানে পাথর বোঝাই ট্রাক ও বাইকের সংঘর্ষে বাইক আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ আগষ্ট) দুপুর আড়াইটায় তামাবিল মহাসড়কের কাটাগাঙ নামক স্হানে ঢাকা হোটেলের সামনে দূর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যাক্তির নাম নাইম আহমেদ (২২)। সে বাউরভাগ মল্লিফৌদ গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। নিহত যুবক দরবস্ত বাজারে একটি গ্রীল ওয়ার্কশপে কাজ করতেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, এ সময় সিলেটগামী পাথর বোঝাই একটি ট্রাক ( ঢাকা- মেট্রো -ট ১৮-৫৬০৫) কে ওভারটেক করতে গেলে ট্রাকটি পাশাপাশি তাকে চাপা দিয়ে ১০-১৫ ফুট দুরুত্বে টেনে হিঁচড়ে নিয়ে যায়।গুরুতর আহত নাঈমকে স্হানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে তামাবিল হাইওয়ে থানা সিলেট রিজিয়নের পুলিশ টিম।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ ইউনুস আলি। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
জৈন্তাবার্তা / জারা




