ইলিয়াস আলীকে ফিরে পেতে বিশ্বনাথে মিলাদ ও দোয়া মাহফিল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

ইলিয়াস আলীকে ফিরে পেতে বিশ্বনাথে মিলাদ ও দোয়া মাহফিল

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৮/২০২৪ ০৮:২৬:১৩ পূর্বাহ্ন

ইলিয়াস আলীকে ফিরে পেতে বিশ্বনাথে মিলাদ ও দোয়া মাহফিল

ছবি : নিজস্ব


বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বৃহত্তর প্রীতিগঞ্জ বাজারে সিলেট -২ আসনের সাবেক সংসদ সদস্য, নিখোঁজ কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফিরে পেতে,ও দেশের শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। 

শনিবার  ( ২৪ আগস্ট  )বাদ মাগরিব প্রীতিগঞ্জ বাজার মসজিদে বিএনপি নেতা মাসুক মিয়া, আপ্তাব মিয়া সহ অন্যান্যদের সহযোগিতায় এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা  আবুল বশর ফারুক।

এ সময় উপস্থিত ছিলেন, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদ আহমদ মেম্বার, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাদশা, ইউনিয়ন বিএনপি নেতা মিসিরুল ইসলাম মিশির আলী মেম্বার, ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আপ্তাব আলী, ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি সিরাজ মিয়া, সাধারণ সম্পাদক সফিক মিয়া, ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি আছলম আলী, সাধারণ সম্পাদক মাসুক মিয়া, সাংগঠনিক সম্পাদক রফিক মিয়া,খাজাঞ্চি ইউনিয়ন সাবেক ছাত্রদল নেতা নজরুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা খোয়াজ আলী, আব্দুল মন্নান,আং করিম,আবু বক্কর, আং সালাম,আং শহিদ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী।

মিলাদ পরিচালনা করেন উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওঃ কামরুল হুদা ও মসজিদের ইমাম মো: রহিদ আলী, দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আবুল বশর ফারুক।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক