ভারতে পালাতে গিয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নি হ ত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

ভারতে পালাতে গিয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৮/২০২৪ ১০:০১:৪২ পূর্বাহ্ন

ভারতে পালাতে গিয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নি হ ত

ছবি: সংগৃহীত


ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্না ভারতে পালিয়ে যাওয়ার পথে সিলেট সীমান্তে মারা গেছেন।   শুক্রবার (২৩ আগস্ট) মধ্যরাতে ভারতে প্রবেশের পর মেঘালয়ের শিলং পাহাড়ে ওঠার সময় তার মৃত্যু হয় বলে তথ্য পাওয়া গেছে।

পান্নার ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর এক সদস্যের সাথে তিনি সিলেট সীমান্তের কানাইঘাট উপজেলার একটি নির্জন এলাকা দিয়ে স্থানীয় চোরা কারবারিদের সহায়তায় সীমানা অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা চালান। রাত ৩টার দিকে তারা দোনা সীমান্ত পেরিয়ে একটি নির্জন পাহাড়ি এলাকা দিয়ে হাটার সময় বিএসএফের গুলির মুখে পড়েন। তখন হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে পাহাড় থেকে নিচে পড়ে ইসহাক আলী মারা যান। 

জানা গেছে, তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। ধারণা করা হচ্ছে, দেশে বিরাজমান পরিস্থিতিতে নিরাপত্তাশঙ্কায় দেশ ছাড়ছিলেন তিনি। তবে এ ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি। 

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দিন পিরোজপুরে পান্নার ব্যয়বহুল বাড়িতে ছাত্র-জনতা হামলা করে ভাঙচুর, লুটপাট ও আগুন ধরিয়ে দেয়। এরপর তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক