বিয়ানীবাজারে ছাত্রলীগ নেতার জামায়াতে যোগদান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

বিয়ানীবাজারে ছাত্রলীগ নেতার জামায়াতে যোগদান

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৮/২০২৪ ০৮:০৬:৫৯ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে ছাত্রলীগ নেতার জামায়াতে যোগদান

ছবি: নিজস্ব


সিলেটের বিয়ানীবাজারে আহমদ শরীফ ছামী নামে পদবীধারী এক ছাত্রলীগ নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে যুক্ত হয়েছেন। শনিবার সন্ধ্যায় তিনি জামায়াতে ইসলামীর সদস্য ফরম পূরণ করার মধ্য দিয়ে দলটিতে যোগদান করেন।

আহমদ শরীফ ছামী বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক। সে বিয়ানীবাজার পৌর এলাকার শ্রীধরা গ্রামের আব্দুল হাসিবের ছেলে। 

ছাত্রলীগ ত্যাগ করে জামায়াতে যোগদান যোগদানের বিষয়টি আহমদ শরীফ ছামী নিজেই নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বেচ্ছায় স্বজ্ঞানে তিনি ছাত্রলীগের রাজনীতি ছেড়ে জামায়াতে ইসলামীর লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে একাত্মতা ও সহমত পোষণ করে দলটির সাথে সম্পৃক্ত হয়েছেন।

এ ব্যাপারে বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল রহমান রুমির সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে বিষয়টি জেনেছেন। 

এদিকে, আহমদ শরীফ ছামী জামায়াতে ইসলামীতে যোগদান করায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী জাকির হোসেন, জামায়াত নেতা কাজী আমির হোসেন, মো. নুরুজ্জামান, জাহাঙ্গির হোসেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম রাহাত, সাবেক ছাত্রনেতা মুনিবুর রহমান ও রাসেল আহমদ। 

উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর গত ১১ মার্চ বিয়ানীবাজার উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা দেয় জেলা ছাত্রলীগ। তবে তিন মাস তিনদিন পর চিনি চোরাইয়ের সাথে সম্পৃক্ততার থাকার অভিযোগে উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি বাতিল হলেও কলেজ কমিটি বহাল ছিলো। কলেজ কমিটির সভাপতি কামরুল ইসলাম কানাডা প্রবাসী হওয়ায় বর্তমানে মস্তফা উদ্দিন কলেজ কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক