বিয়ানীবাজারে আ গ্নে য়া স্ত্র লুট : ম্যাগাজিনসহ ১২ রাউন্ড গু*লি উ দ্ধা র
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

বিয়ানীবাজারে আ গ্নে য়া স্ত্র লুট : ম্যাগাজিনসহ ১২ রাউন্ড গু*লি উ দ্ধা র

শহিদুল ইসলাম সাজু, বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৮/২০২৪ ০৫:০১:৩৭ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে আ গ্নে য়া স্ত্র লুট : ম্যাগাজিনসহ ১২ রাউন্ড গু*লি উ দ্ধা র

ছবি : নিজস্ব


গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটের বিয়ানীবাজার থানা আক্রমণ করে লুটে নেওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে কিছু মালামাল উদ্ধার করেছেন পুলিশ সদস্যরা। রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ১১টায় পরিত্যক্ত অবস্থায় উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার এলাকা থেকে একটি এসএমজি রাইফেলের ম্যাগাজিন ও চায়না রাইফেলেরলর ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার (২৬ আগস্ট) সকালে বিয়ানীবাজার থানা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহম্মদ জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করণে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে ছাত্র-জনতা বিজয় উল্লাস করেন। সে সময় কিছু সুযোগসন্ধানী বিকালের দিকে বিয়ানীবাজার থানায় আক্রমণ, ভাঙচুরসহ অগ্নিসংযোগ ও লুটপাট করে। একপর্যায়ে দুর্বৃত্তরা থানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুট করে নিয়ে যায়।

এদিকে, ঘটনা পরবর্তী ১২ আগস্ট পর্যন্ত বিয়ানীবাজার থানা পুলিশের সকল প্রকার কার্যক্রম বন্ধ ছিল। পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগিতায় ১৩ আগস্ট থেকে থানা পুলিশের কার্যক্রম সীমিত আকারে শুরু হয়। এসময় কর্তব্যরত অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানিয়েছিলেন, হামলা ও লুটপাটের ঘটনার প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে, জনগণের আস্তা ফিরিয়ে আনতে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর পাশাপাশি বড় রদবদলের উদ্যোগ নেয় বর্তমান অন্তবর্তীকালীন সরকার। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার বিয়ানীবাজার থানায় যোগ দেন নতুন অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদ। কর্মস্হলে আসা পরবর্তী তিনি সকল রাজনৈতিক ও  সামাজিক সংগঠন এবং সাংবাদিক সংগঠনের সাথে মতবিনিময় সভা করেছেন।

গত শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাথে তিনি মতবিনিময় সভা করেন। এসময় তিনি বিয়ানীবাজার উপজেলার সার্বিক পরিস্থিতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য করণীয় বিষয়ে কর্মরত সাংবাদিকদের সকল ধরনের সহযোগিতা চান। এক প্রশ্নের জবাবে তিনি জানান, থানা থেকে একটি শটগান ও একটি চাইনিজ রাইফেল এবং বেশ কিছু সংখ্যক গোলাবারুদ লুট করা হয়েছে। এগুলো উদ্ধার না হলে জননিরাপত্তা হুমকির মুখে থাকবে। লুট করা অস্ত্র ও গোলাবারুদ আগামী ৩০ আগস্টের মধ্যে থানায় জমা দেয়ার অনুরোধ করেন। নির্ধারিত তারিখের ভিতর ফেরত দেয়া না হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিয়ানীবাজার থানা পুলিশের লুট হওয়া অস্ত্রের মধ্যে যা রয়েছে: ১টা ১২ বোর শটগান বার্ট নং-৭৫৯, ৭.৬২ চায়না রাইমোল বার্ট নং-৯৯৬, ৭.৬২ চায়না বাইফেলের গুলি ৫০৪ রাউন্ড, ৭.৬২ পিস্তলের গুলি ৪ রাউন্ড, এমএম পিস্তলের গুলি তরাশ ৪০ রাউন্ড, ১২ বোর, বাটপানের লিউবল কার্তুজ ৬৬ রাউনন্ড, ৭.৬২ এসএমজির ম্যাগজিন্স ৩টি, ৭.৬২ চায়না গুলির চার্জার ১৮টি, রাইফেলের ব্যান্ডালিয়ার ১৮টি, এসএমজির ব্যান্ডালিয়ার ৪টি, গ্যাস মাস্ক ১টি, হ্যাভার সেক্ষ ২টি, ক্লিনিং কি ১০টি।


জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক