শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে কানাইঘাটে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে কানাইঘাটে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

সুজন চন্দ্র অনুপ, কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৮/২০২৪ ০৯:০৪:৩৯ পূর্বাহ্ন

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে কানাইঘাটে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

ছবি: নিজস্ব


পরমেশ^র ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষ্যে কানাইঘাটে সার্বজনীন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে। 

 সোমবার সকাল ১১টায় পৌরসভার রায়গড় দুর্গামন্ডপ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করে পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতি নিয়ে নগর সংকীর্তনের র‌্যালিটি কানাইঘাট উপজেলা রোড হয়ে বাজার ও ডাকবাংলো প্রদক্ষিণ শেষে নিকুঞ্জ বিহারী দাস (বাদল) মহাশয়ের বাড়ির পূজা মন্ডপে এসে উৎসব অঙ্গনে মিলিত হয়। পরে মন্ডপ প্রাঙ্গনে দিন ব্যাপী গীতা পাঠ ও কৃষ্ণ লীলার মহিমা বর্ণনা শেষে পূর্ণার্থীদের মাঝে মহা প্রদাস বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার সলিল চন্দ দাস, সহ সভাপতি হরিপদ শর্মা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভজন লাল দাস, পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল কুমার দাস, পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি বিশ^জিৎ রায়, বিকাশ চন্দ্র দাস, প্রতাব চন্দ্র দাস, জন্মাষ্টমী উদযাপন পরিষদের উপদেষ্টা জগদিশ চৌধুরী, মাস্টার দয়াময় দাস, শ্রী শ্রী সনাতন যুব সংঘের সভাপতি বিপ্লব কান্তি দাস (অপু), সাধারণ সম্পাদক গৌরাঙ্গ রাম দাস, সহ সভাপতি সুজন রাম দাস, নেবুল রুহি দাস, নির্মল দাস, জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের রিপন কুমার দাস, সাগর চৌধুরী প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক