বিয়ানীবাজারে আরও দুটি হ*ত্যা মা ম লা: আসামী সাবেক শিক্ষামন্ত্রীসহ অর্ধশত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

বিয়ানীবাজারে আরও দুটি হ*ত্যা মা ম লা: আসামী সাবেক শিক্ষামন্ত্রীসহ অর্ধশত

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৮/২০২৪ ০৯:২৭:০১ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে আরও দুটি হ*ত্যা মা ম লা: আসামী সাবেক শিক্ষামন্ত্রীসহ অর্ধশত

ছবি: নিজস্ব


সিলেটের বিয়ানীবাজার থানায় সোমবার (২৬ আগস্ট) আরও দুইটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ দুই পৃথক মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক সাংসদ নুরুল ইসলাম নাহিদ, সিলেট জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল ও বিয়ানীবাজার উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লবসহ আসামী প্রায় অর্ধশত। এক সাথে উভয় মামলায় অজ্ঞাত ৭০ থেকে ৯০ জনকে আসামী করা হয়েছে।

গত ৫ আগস্ট বিয়ানীবাজার থানায় হামলা, লুটপাট, অগ্নি সংযোগ এবং তিনজন নিহত হওয়ার ঘটনায় পৃথক মামলা দায়ের করেন হতাহত পরিবারের সদস্যরা।

গুলিতে নিহত পৌরসভার নয়াগ্রামের ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে মামলা (৭/২৬-০৮-২৪) দায়ের করেন। এ মামলার আসামী সাবেক সাংসদ নুরুল ইসলাম নাহিদ, জেলা ওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, আব্বাস উদ্দিন, আবুল কাশেম পল্লব, দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, জুয়েল আহমদ ও বিমলসহ ৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৮০/৯০ জনকে আসামী করা হয়েছে।

একইদিন গুলিতে নিহত পৌরসভার নয়াগ্রামে রায়হান উদ্দিনের বড় ভাই বোরহান উদ্দিন বাদীর হয়ে অপর মামলাটি (৮/২৬-০৮-২৪) দায়ের করেন। এ মামলার আসামী সাবেক সাংসদ নুরুল ইসলাম নাহিদ, জেলা ওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, আব্বাস উদ্দিন, আবুল কাশেম পল্লব, জামাল হোসেন, এবাদ আহমদসহ ২৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আসামী ৭০/৮০ জন।

মামলা দায়েরের বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহম্মদ। তিনি জানান, দায়েরকৃত দুইটি মামলা বর্তমানে তদন্তনাধীন রয়েছে।

এদিকে, এর আগে নিহত অন্য আরেক তরুণ তারেক আহমদের মা ইনারুন নেছা বাদী করে ২০ আগস্ট বিয়ানীবাজার থানায় হত্যা একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ও সদ্য সাবেক পৌরসভার মেয়র ফারুকুল হক, সিলেট জেলা আওয়ামী লীগে প্রচার সম্পাদক এডভোকেট আব্বাছ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলা ও পৌর কমিটির উল্লেখযোগ্য প্রায় সবাইকে আসামী করা হয়েছে। 

আসামীর তালিকায় থাকা অন্তত নয়জন দীর্ঘদিন ধরে প্রবাসে বসবাস করছেন, কিন্তু তাদেরকে এই মামলায় আসামি করা হয়েছে। এদের মধ্যে সাবেক পৌর মেয়র আব্দুস শুকুর ও ব্যবসায়ী আব্দুল মান্নান মিন্টু যুক্তরাজ্যে, ফয়সল আহমদ ও ইকবাল হোসেন তারেক যুক্তরাষ্ট্রে, সাগর দাস ফ্রান্সে, কনক কান্তি ইতালিতে, হুমায়ূন কবির, আরবাব হোসেন খান ও কামরুল হক কানাডায় অবস্থান করছেন।

আসামীর তালিকায় কয়েকজন স্থানীয় সাংবাদিকও রয়েছেন। তারা হচ্ছেন- দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা সম্পাদক ছাদেক আহমদ আজাদ, দৈনিক শ্যামল সিলেট বিয়ানীবাজার প্রতিনিধি সজিব ভট্টাচার্য, দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি মহসিন আহমেদ রনি, দৈনিক শুভ প্রতিদিন প্রতিনিধি  মিসবাহ উদ্দিন ও সিলেট দর্পন সম্পাদক আফজল হোসেন পলাশ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক