ছবি: নিজস্ব
বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট গোলাপগঞ্জে বিজিবি ও পুলিশের গুলিতে নিহত হন ছয়জন। এই ছয় হত্যার ঘটনায় ইতিমধ্যে ৩টি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এসব মামলায় আসামি করা নিয়ে নানা প্রশ্নের উদ্রেক সৃষ্টি হয়েছে। একটি মামলায় নিহতের পরিবারও জানেন না তারা বাদি হয়েছেন।
গোলাপগঞ্জে আন্দোলনে গৌছ উদ্দীন নিহতের ঘটনায় মামলা হলেও তার মা-ভাইয়েরা জানেন না মামলার খবর।
নিহতের ভাতিজা রেজাউল করিম দাবি করেছেন, তাকে হুমকি দিয়ে জোর করে স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি মামলা সম্পর্কে কিছুই জানেন না। বিষয়টি তিনি গোলাপগঞ্জ থানা পুলিশকে অবহিত করেছেন।
গত ৪ আগস্ট আন্দোলন চলাকালে গোলাপগঞ্জে নিহত হন গৌছ উদ্দিন। এই ঘটনায় আদালতে দায়েরকৃত মামলা গোলাপগঞ্জ থানায় রেকর্ড করা হয়। যার মামলা (নং-৮(৮) ২৪)। এই মামলার বাদি শহীদ গৌছ উদ্দিনের ভাতিজা রেজাউল করিম দাবি করেন, একটি চক্র তাকে ষড়যন্ত্র করে বিভিন্ন ধরণের হুমকি দিয়ে স্বাক্ষর নিয়ে মামলার বাদি বাদিয়ে ফাঁসিয়েছেন (আল্লাহর ওয়াস্তে তাকে বাঁচাউত্তা' আকুতি জানিয়ে তিনি বলেন, 'আমি ইতা মামলাত যাইতাম নায়। আমার চাচাদের মামলায় নিতে পারেননি, আমাকে নিয়ে মামলার বাদি বানিয়ে ফাঁসিয়েছেন। এখন শুনি কোর্টে গিয়ে নাকি মামলা ওইগেছে। আমারে আল্লাহর ওয়ান্তে বাছাউকা।
নিহত শহীদ গৌছ উদ্দীনের বড় ভাই আবুল কালাম বলেন, গত ৪ আগস্ট আন্দোলনে কে বা কারা আমার ভাইকে গুলি করে হত্যা করে। আমরা মরদেহ খুব কষ্ট করে আনতে হয়েছে। আমার মায়ের হার্টের সমস্যা। আমার মাকে নিয়ে খুব কষ্টে আছি। আমাদের কাছে কে বা কারা এসে মামলা করতে বলেন। আমরা রাজি হইনি। আমরা একভাই হারিয়েছি, এখন কিছু হলে অন্তি ত্ব থাকবে না।
আমরারে বিভিন্ন দলের মানুষে এসে বলে দেশের সোনাদানা সব ঘরে চলে আসবে, আমরা মামলায় যাইতাম। কে বা কারা এখন মামলা দিছে, আমরা কোনো কিছু বলতে পারি না। আমার মায়ের নির্দেশন্য মামলা দিতাম না। এমনিতে আমরা অসহায়, এরমধ্যে কে বা কারা আমার ভাতিজাকে বাদি করে মামলা করেছে। আমার ভাতিজারে হুমকি দিয়ে মামলা করাইছে। আমরা ভাইয়েরা থাকতে
ভাতিকাকে দিয়ে সন্ত্রাসী দল মামলা করিয়েছে নিহতের গৌছ উদ্দীনের মা বলেন, মামলা দিয়ে কিতা করতাম, আমার ছেলেতো ফেরত পাইতাম নায়।
এ বিষয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আবদুন নাসের বলেন, মামলার বাদি বলেছে, যে স্বাক্ষর করেনি, জোর করে অভিযোগে তার স্বাক্ষর নেওয়া হয়েছে। জোর করে তার স্বাক্ষর নেওয়া হলে আদালতের স্মরণাপন্ন হতে বাদিকে প্রতি পরামর্শ দেন, তখন আদালত তদন্ত দিলে সেটি খতিয়ে দেখা হবে। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে গোলাপগঞ্জে ছয় জন নিহতের ঘটনায় এ যাবত ৩টি মামলা হয়েছে। তখন পরিস্থিতি খারাপ ছিল। পুলিশের কোনো মুভমেন্ট ছিল না। মামলা হয়েছে, এসব মামলা নিয়ে আমরা যথাযথভাবে কাজ করছি। এরমধ্যে ১ম মামলা রেকর্ডের বিষয়ে বাদি থানায় আসেনি। মামলার কপিতেও তা উল্লেল্লখ করা আছে। প্রথম মামলার বাদি যদি মনে করেন এটা সট্রাক না, সে বিজ্ঞ আদালতে উপস্থাপন করুক।
(ওসি) মীর মো. আবদুন নাসের আরও বলেন, যদি কোনো নিরীহ মানুষ আসামি করা হয়ে থাকে, এজাহার পেলে তদন্তক্রমে নিরীহ ব্যক্তিকে বাদ দেওয়া হবে।
এছাড়া নিহত নাজমুল ইসলামের স্ত্রী খাদিজা মাহি- নুর ও নিহত মিনহাজের ছোট ভাই সাইদ আলম বাদি হয়ে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেছেন।
জৈন্তাবার্তা / শিউলী




