সিলেটে গাড়িতে পাওয়া গেল ৫০ বোতল ফে ন্সি ডি ল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

সিলেটে গাড়িতে পাওয়া গেল ৫০ বোতল ফে ন্সি ডি ল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৮/২০২৪ ০৫:১৪:৫৮ পূর্বাহ্ন

সিলেটে গাড়িতে পাওয়া গেল ৫০ বোতল ফে ন্সি ডি ল

ছবি: সংগৃহীত


সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে একটি নাম্বারবিহীন (অনটেস্ট) সিএনজিচালিত অটোরিকশা থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় অটোরিকশাটিও আটক করা হয়।

রবিবার রাত ৮টার দিকে আম্বরখানা ফাঁড়ির এসআই সুজিত চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ এই অভিযান চালান। আটক অটোরিকশার গায়ে মালিক হিসেবে জনৈক আবু তাহেরের নাম লেখা রয়েছে। মালিকের ঠিকানা লেখা রয়েছে সালুটিকর।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মাদক চোরাচালানের খবর পেয়ে আম্বরখানা পয়েন্টে এসআই সুজিত চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ অবস্থান নেয়।

রাত ৭টা ৫০ মিনিটের দিকে পুলিশের চেকপোস্ট দেখে একটি সিএনজিচালিত অটোরিকশা বিপরীত দিকে ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। আম্বরখানা পয়েন্টস্থ জামে মসজিদের সামনে অটোরিকশাটি রেখে অজ্ঞাতনামা ২/৩ জন দৌঁড়ে পালিয়ে যায়।

পরে পুলিশ অটোরিকশার ভেতর থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় ২/৩ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক