জৈন্তাপুরে দ্বিতীয় দিনে বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ করলেন শিক্ষার্থীরা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

জৈন্তাপুরে দ্বিতীয় দিনে বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ করলেন শিক্ষার্থীরা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৮/২০২৪ ০৬:৫৬:৩৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে দ্বিতীয় দিনে বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ করলেন শিক্ষার্থীরা

ছবি : নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা বর্তমান সময়ে ফেনী,নোয়াখালী, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায় প্রলয়ঙ্কারী বন্যায় আক্রান্ত বানভাসী মানুষের জন্য তহবিল সংগ্রহ করেছে।

সোমবার (২৬  আগষ্ট) প্রথম দফা ও মঙ্গলবার (২৭  আগষ্ট) দ্বিতীয় দিনে তারা উপজেলার বিভিন্ন স্হান হতে বন্যার্তদের জন্য এই তহবিল সংগ্রহ করেছেন।

প্রথমদিন জৈন্তাপুর উপজেলা সদরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে এবং দ্বিতীয় দিনে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়,আবদুল লতিব জুলেখা গার্লস একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা তহবিল সংগ্রহ করেন। 

এই দুইদিনে তারা সেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রায় ৩৩ হাজার টাকা সমপরিমাণ অর্থ তহবিল সংগ্রহ করেন। পরে তাদের সংগ্রহকৃত তহবিলের সম্পূর্ণ অর্থ বন্যার্তদের সহায়তায় আস- সুন্নাহ্ ফাউন্ডেশনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রেরণ করেছেন।

এ বিষয়ে বন্যার্তদের সাহায্যার্থে অর্থ সহায়তা তহবিল সংগ্রহের অন্যতম উদ্যোগতা তারেকুর রহমান ইলিয়াস বলেন, বর্তমান সময়ে এই দেশের মানুষের সার্বিক, মৌলিক অধিকার বাস্তবায়নে ছাত্ররা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। তদ্রূপ মহা প্রলয়ঙ্কারী বন্যায়ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু করে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে ছাত্রছাত্রীরা বন্যার্তদের জন্য কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জৈন্তাপুর উপজেলায় বসবাসরত বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে এই মানবিক কাজ পরিচালিত হচ্ছে।

এ সময় দ্বিতীয় দিনে অর্থ সহায়তা তহবিল সংগ্রহে আরো উপস্থিত ছিলেন এনাম আহমেদ রেজাউল, রুয়েল,তোফায়েল, ইমন,নাজমুল, মাসুমা আক্তার,সুমা আক্তার, ইমা আক্তার,রোজানা,তানজিনা সহ অন্যন্যরা।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক