গোয়াইনঘাটে সংবাদকর্মীকে প্রাণ না শে র হু*মকি, থানায় জিডি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

গোয়াইনঘাটে সংবাদকর্মীকে প্রাণ না শে র হু*মকি, থানায় জিডি

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৭/০৮/২০২৪ ১১:১৮:০১ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে সংবাদকর্মীকে প্রাণ না শে র হু*মকি, থানায় জিডি

ছবি: সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাটে ফেইসবুক পোস্ট কে কেন্দ্র করে এক সংবাদকর্মী কে হুমকি ও অশ্লিল ভাষায় গালিগালাজ করেন, গোয়াইনঘাট থানাধীন আসব আলি (আসক আলি)'র ছেলে লিয়াকত আলী আজাদ। যার স্থায়ী ঠিকানা কুনকিরি কান্দি,হাদারপার, গোয়াইনঘাট, সিলেট, বর্তমান ঠিকানা মুগদাপাড়া,

রেলগেইট সংলগ্ন ঢাকা। উক্ত বিষয়ে প্রেক্ষিতে ২৭ আগস্ট সংবাদকর্মী রুবেল আহমেদ তার ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে গোয়াইনঘাট থানায় অফিসার ইনচার্জ বরাবর একটি সাধারণ ডায়েরি করেন।

তিনি তার ডায়েরিতে উল্লেখ করে বলেন তিনি একজন সংবাদকর্মী, সমাজকর্মী ও আইনমান্যকারী লোক। অনুমান ০৩ (তিন) বছর যাবৎ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় সংবাদ কর্মী হিসেবে কাজ করিয়া আসিতেছেন। বর্তমানে তিনি "জাতীয় দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ" পত্রিকার ব্যুরো চীফ, সিলেট রিজন-২, যাহার আইডি নং- ২৫৪৭ এবং "মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি। 

গত ২৬ আগস্ট বিকাল অনুমান ০৪.০০ টায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানের প্রেক্ষিতে অবৈধ পন্থায় ভারতীয় গরু পিকআপ ভ্যান গাড়ি যোগে হাদারপার হইতে সিলেট যাওয়ার পথে গোয়াইনঘাট সরকারি ডিগ্রি কলেজের সম্মুখ হইতে পিকআপ ভ্যানসহ ভারতীয় গরু আটক করিয়া গোয়াইনঘাট থানায় নিয়া আসা হয়। তৎপ্রেক্ষিতে বিষয়টি সংবাদকর্মী রুবেল আহমেদ অবহিত হইয়া গোয়াইনঘাট থানায় গিয়ে বিস্তারিত ঘটনা জানিয়া তিনির ব্যবহৃত মোবাইল ফোন নাম্বার ০১৩০৮-২৪৮৭৮১ এর ফেইসবুক আইডি হতে অবৈধ ভারতীয় গরুসহ আটকৃত পিকআপ ভ্যান সংক্রান্তে বিস্তারিত তথ্য সংগ্রহক্রমে তিনি তার ফেইসবুক আইডি থেকে লিখিত বক্তব্য পোস্ট করেন। এরই ধারাবাহিকতায় উক্ত তারিখে রাত্র অনুমান ১২.০০ ঘটিকার সময় উপরে উল্লেখিত লিয়াকত আলী আজাদ (৪৫) এর ব্যবহৃত মোবাইল ফোন নাম্বার ০১৭১০-৮১১৭২৬ হইতে তার ব্যবহৃত উক্ত নাম্বারে যোগাযোগ করিয়া অশ্লীল ভাষায় গালিগালাজ করাসহ প্রাণে হত্যা, লাশ গুম করিবে বলিয়া হুমকি প্রদান করে। 

বিষয়টি তিনি তার আত্মীয় স্বজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও গোয়াইনঘাট উপজেলার প্রেস ক্লাব, রিপোটার্স ক্লাবের সদস্যদেরকে অবহিত করেন। তিনি জানান লিয়াকত আলী আজাদ যেকোন সময় তাকেসহ তার পরিবারের সদস্যদেরকে প্রাণে হত্যা করিয়া লাশ গুম করার সম্ভাবনা বিদ্যমান। বর্তমানে তিনি সহ তিনির পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভূগিতেছেন।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক