তিতাকে বরণ করে নিলো কিংস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

তিতাকে বরণ করে নিলো কিংস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৮/২০২৪ ০২:২৮:০২ পূর্বাহ্ন

তিতাকে বরণ করে নিলো কিংস

ছবি: সংগৃহীত


টানা ৬ বছর বসুন্ধরা কিংসের কোচ ছিলেন অস্কার ব্রুজন। স্প্যানিশ কোচের অধীনে ঘরোয়া ফুটবলে সাফল্য পেলেও আন্তর্জাতিক অঙ্গনে সুবিধা করতে পারেনি দলটি। গত জুলাইয়ে তার সঙ্গে চুক্তি বাতিল করে নিয়োগ দেওয়া হয়েছে এএফসি কাপ জয়ী কোচ ভ্যালেরিউ তিতা। মঙ্গলবার তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বরণ করে নিলো ক্লাব কর্তৃপক্ষ।

এদিন বাংলাদেশে এসে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দিলেন এই রোমানিয়ান কোচ।  নতুন কোচকে ফুল দিয়ে বরণ করে নেয় কিংস। ক্লাবের সভাপতি ইমরুল হাসান তাকে স্বাগত জানান। এছাড়া সেটপিস কোচ দরিল স্তোইকাও এসেছেন। তাদের দেশে আসার বিষয়টি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে জানিয়েছে কিংস।

৫৮ বছর বয়সী তিতার এশিয়া অঞ্চলের ফুটবলে কাজ করার ভালো  অভিজ্ঞতা রয়েছে। সবশেষ সৌদি আরবের দ্বিতীয় স্তরের ক্লাব আল আইনের দায়িত্বে ছিলেন।



জৈন্তাবার্তা / শিউলী



শীর্ষ সংবাদ:

মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক