বিসিবি থেকে প দ ত্যা গ করলেন নাদেল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

বিসিবি থেকে প দ ত্যা গ করলেন নাদেল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৮/২০২৪ ০৭:৫৪:৫৬ পূর্বাহ্ন

বিসিবি থেকে প দ ত্যা গ করলেন নাদেল

ছবি: সংগৃহীত


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন আওয়ামী লীগ নেতা শফিউল আলম নাদেল। আজ বৃহস্পতিবার বিসিবির বোর্ড সভায় পদত্যাগের ঘোষণা দেন তিনি।

বিসিবির আরেক পরিচালক তানভীর আহমেদ টিটুও আজ পদত্যাগ করেছেন। তবে এ দুজন সরাসরি বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন না। তারা ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে জানায় বিসিবির অভ্যন্তরীণ সূত্র।

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থাকে বছরের পর বছর কুক্ষিগত করে রেখেছিলেন শফিউল আলম নাদেল। তিনি সিলেট বিভাগীয় কোটায় বিসিবিতে ঢুকে পড়েন। আওয়ামী লীগের এই নেতা গত জাতীয় নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত হন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছেন নাদেল। তার অবস্থান নিয়ে নানা কানাঘুষা আছে। তিনি দেশের বাইরে পালিয়ে গেছেন বলেও গুঞ্জন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাকে খোঁজছে বলেও জানা গেছে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক