ছবি: সংগৃহীত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে বন্যাকবলিত (নোয়াখালী জেলা) দুর্গত এলাকায় খাবার ও কাপড় পৌঁছেছে। শুক্রবার (৩০ আগস্ট) এসব খাবার ও কাপড় বিতরণ করা হবে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবি সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব সিলেটভিউকে জানান, ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংগ্রহকৃত ফান্ড থেকে এক কার্গো ত্রাণ (শুকনা খাবার এবং কাপড়) ইতোমধ্যেই নোয়াখালী গিয়ে পৌঁছেছে।
জানা গেছে, প্রায় ৩৫০ প্যাকেট শুকনা খাবারসহ প্রয়োজনীয় জিনিস এবং ৫০ বস্তুা কাপড় পাঠানো হয়েছে। এছাড়াও শাবি থেকে ৩ জন স্বেচ্ছাসেবী এই ত্রাণ নিয়ে গেছেন। স্থানীয় (দুর্গত এলাকার) স্বেচ্ছাসেবীদের নিয়ে বিতরণ করা হবে।
জৈন্তাবার্তা/ মনোয়ার




