জৈন্তাপুরে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিক্ষোভ মিছিল করানো হয় শ্রমিকদের
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

দাবী বারকি শ্রমিক নেতার

জৈন্তাপুরে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিক্ষোভ মিছিল করানো হয় শ্রমিকদের

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৮/২০২৪ ০৯:২৪:০৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিক্ষোভ মিছিল করানো হয় শ্রমিকদের

ছবি: নিজস্ব


জৈন্তাপুর উপজেলায় একটি বিশেষ মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে নিরিহ বারকি নৌকার শ্রমিকদের দিয়ে বিক্ষোভ মিছিল করিয়েছে বলে অভিযোগ করেছেন বারকি শ্রমিক নেতারা। 

গত ২৭শে আগষ্ট জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বরে ব্যবসায়ী শ্রমিকদের পক্ষ থেকে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি স্মারকলিপি প্রদানের নাম করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বারকি শ্রমিকদের ভুলভাল উপস্থাপন করে বিক্ষোভ  মিছিলে অংশগ্রহণ করানো হয়। পরে জৈন্তাপুর উপজেলা পরিষদে  সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করতে লাঠিচার্জ করে

বিষয়টি নিয়ে ওইদিন সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে বড়গাঙ বারকি শ্রমিক সংগঠনের সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল স্বাক্ষরিত একটি অভিযোগে বিক্ষোভ মিছিলকে পূর্ব পরিকল্পিত ও একটি মহলের উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দাবী করা হয়েছে।

অভিযোগে বারকি শ্রমিকদের পক্ষ থেকে লিখিতভাবে বলা হয়, গত ২৭শে আগষ্ট ( মঙ্গলবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর যে স্মারকলিপি প্রদান করার কথা বলে নিরীহ বারকি শ্রমিকদের ভুল তথ্য প্রদান করে মিছিলের আয়োজন করে বড়গাঙ নদীর ইজারাদার সুরাইয়া এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী ইসমাইল হোসেন।  এ সময় এই বিক্ষোভ মিছিলের আয়োজনের পিছনে আরো দুইজন ব্যাক্তিকের অভিযুক্ত করেন তারা। তারা হলেন, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য বদরুল ইসলাম ও ব্যবসায়ী নাসির আহমেদ। 

অভিযোগে শ্রমিকনেতারা উল্লেখ করেন, ইজারাদার সহ তিনজনের নেতৃত্বে এলাকার নিরীহ বারকি শ্রমিকদের ভুল বুজিয়ে সেই সাথে অনেককে ভয়ভীতি প্রদর্শন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর গেইটে মিছিলটি এসে পৌছালে ইজারাদার ও কয়েকজন গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে চত্বরের ভিতর মিছিলটি প্রবেশ করে। কিছুক্ষণ পরে সেনাবাহিনীর একটি দল এসে মিছিলে লাঠিচার্জ করলে শ্রমিকরা দিকবিদ্বিক ছোটাছুটি করতে শুরু করে। এ সময় দৌড়ে পালিয়ে যাওয়ার সময় অনেকে পড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  এ সময় শ্রমিক নেতারা আহত শ্রমিকদের চিকিৎসা ব্যয়ভার  যাতে ইজারাদার কর্তৃপক্ষ বহন করে সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাহী কর্মকর্তার প্রতি আহবান জানান।

এ বিষয় জৈন্তাপুর বড়গাঙ বালু মহালের ইজারাদার সুরাইয়া এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী মো ইসমাইল হোসেন জানান, কতিপয় ব্যাক্তি তার ইজারাদারকৃত অংশে চাঁদাদাবী করলে তিনি স্মারকলিপি প্রদানের উদ্যোগে নেন। কিন্তু চাঁদাবাজের কোন তথ্য প্রমান উপস্থাপন করতে পারেন নি। কয়েকজন প্রতিনিধি মিলে শান্তিপূর্ণভাবে স্মারকলিপি প্রদান না করে দেশের সংকটকালীন অবস্থায় কেন বিক্ষোভ মিছিল করালেন এই প্রশ্ন করলে তিনি কৌশলে প্রশ্ন এড়িয়ে যান। ২৫শে আগষ্ট রবিবার তার শ্রমিকদের চাঁদাবাজ কর্তৃক  মারধর করার   বিষয়ে জানাতে চাইলে তিনি বলেন ২৫ তারিখের বিষয়টি ২৭ তারিখ স্মারকলিপিতে উল্লেখ রয়েছে।

 এদিকে বারকি শ্রমিকদের বিক্ষোভ মিছিলের বিষয় এই প্রশ্ন করলে তিনি পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন।

এদিকে বিক্ষোভ মিছিলের অন্য আয়োজক ইউপি সদস্য বদরুল ইসলামের বক্তব্য পাওয়া যায় নি।  এ বিষয়ে ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেন, তার পরিষদের কোন ইউপি সদস্য কোন অপকর্মে জড়িত হলে এর দায় ইউনিয়ন পরিষদ নেবে না।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বৃহস্পতিবার (২৯শে আগষ্ট) প্রতিবেদকের সাথে আলাপকালে বারকি শ্রমিকদের লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন, তিনি বলেন   গত মঙ্গলবার সন্ধ্যায় পাঁচ সদস্যের প্রতিনিধি স্বাক্ষরিত এক লিখিত অভিযোগে তারা বলেন ওইদিনের মিছিলে তাদের ইজারাদার ইসমাইল  গং দের উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিক্ষোভ মিছিল করানো হয়।

এ সময় তিনি আরো বলেন, ইতিপূর্বে জুলাই মাসে রিটভুক্ত এরিয়া হতে বালু উত্তোলনের অভিযোগে উপজেলা প্রশাসন কর্তৃক কারণ দর্শানো নোটিশ প্রেরণ করা হয়েছিলো। এরই জের ধরে ইসমাইল গং পূর্ব পরিকল্পনা অনুযায়ী কিছুসংখ্যক নিরীহ বারকি শ্রমিকদের ভুল বুঝিয়ে প্রশাসনকে দেশের এই সংকটময় অবস্হায় প্রশ্নবিদ্ধ করতে বিক্ষোভ মিছিল করায়। ওইদিন সেনাবাহিনীর হস্তক্ষেপে    পরিস্থিতি শান্ত হয়ে এলে শ্রমিকেরা  বুজতে পারে তাদের ব্যবহার করা হয়েছে। 

তিনি আরো বলেন, মঙ্গলবারের ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জড়ীতদের বিরুদ্ধে সুস্পষ্ট তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। পরবর্তীতে উক্তো ঘটনায়  উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে জড়িতদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক