খেলা নিয়ে ওসমানীনগওে দুই গ্রামবাসীর সং*ঘর্ষে আ হ ত-৫০
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

খেলা নিয়ে ওসমানীনগওে দুই গ্রামবাসীর সং*ঘর্ষে আ হ ত-৫০

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৪ ০৭:০০:৩৯ পূর্বাহ্ন

খেলা নিয়ে ওসমানীনগওে দুই গ্রামবাসীর  সং*ঘর্ষে  আ হ ত-৫০

ছবি: সংগৃহীত


সিলেটের ওসমানীনগরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্রে করে দুই গ্রামবাসীর সংর্ঘষে প্রায় ৫০ জন আহত হয়েছে। শুক্রবার জুম’আর নামাজের পর উপজেলার মঙ্গলচন্ডী বাজারে প্রায় ঘন্টাব্যাপি এই সংঘর্ষ চলে। 

খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর টহল টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার তাজপুর ইউনিয়নের মঙ্গলচন্ডী বাজারস্থ কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে শিশুরা ফুটবল খেলছিলো। এসময় তাদের মধ্যে খেলাকে কেন্দ্র করে মারামারির সৃষ্টি হয়। 

জুম্মার নামাজের পর শিশুদের মারামারিকে কেন্দ্রে করে সোনার পাড়া ও মোকামপাড়া দুই গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপি চলা সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আহতরা হলেন, সোনারপাড়া গ্রামের ধন মিয়ার পুত্র দুলন মিয়া (৪৫), সিরাজ মিয়া ( ৩৫), মখলিছ মিয়ার পুত্র জিলু মিয়া (৩৫), আনোয়ার মিয়ার পুত্র জাকারিয়া (২০)  আলা মিয়ার পুত্র সুলতান (১৭) এবং মাটিহানী গ্রামের তুয়াশিত আলীর পুত্র সুহেল মিয়া(৩৫), শুক্কুর আলীর পুত্র রিয়াজ (২০),  মতিন মিয়ার পুত্র ফারহান (১৬),  লাল কৈলাশ গ্রামের আছমত আলীর পুত্র জাহাঙ্গীর (৩০), ইছমত আলীর পুত্র আমির আলী (৩৮) সহ উভয় পক্ষের আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষনিক তাদের নাম পরিচয় জানা যায়নি। সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আহতদের চিকিৎসার জন্য স্থানীয় তাজপুর বাজার ও বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পেক্সে প্রেরণ করা হয়েছে। সোনারপাড়া গ্রামের দুলন মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এমএজি মেডিকেল কলেজ  হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত ওসমানীনগর থানার ওসি(তদন্ত) প্রজিত কুমার দাস বলেন, খবর পেয়ে আমার ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ও সেনাবাহিনীর টহল টিমের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্য (ওসি) রাসেদুল হক বলেন, পুনারায় সংঘর্ষ এড়াতে পুলিশী টহল জোরদার করা হয়েছে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক