গোয়াইনঘাটের মধ্য জাফলংয়ে বিএনপির দোয়া ও আলোচনা সভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

গোয়াইনঘাটের মধ্য জাফলংয়ে বিএনপির দোয়া ও আলোচনা সভা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩০/০৮/২০২৪ ১০:২০:২৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটের মধ্য জাফলংয়ে বিএনপির দোয়া ও আলোচনা সভা

ছবি: নিজস্ব


দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, ছাত্র আন্দোলনে ও বিগত স্বৈরাচার সরকারের রোষানলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের খুন, গুম, হত্যার স্বরণে সিলেটের গোয়াইনঘাটে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ১১ নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ইউনিয়ন পরিষদের মাঠে  দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে ও সহ-সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আহমদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান, সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খাঁন প্রমুখ।

দোয়া ও আলোচনার পূর্বে সাবেক সংসদ সদস্য জননেতা মরহুম দিলদার সেলিমের কবর জিয়ারত করে রুহের মাগফেরাত কামনা করেন অতিথিবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক