জোর করে শিক্ষকদের পদত্যাগের প্রতিবাদে বিশ্বনাথে ছাত্রসমাজের মি ছি ল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

জোর করে শিক্ষকদের পদত্যাগের প্রতিবাদে বিশ্বনাথে ছাত্রসমাজের মি ছি ল

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৮/২০২৪ ০৩:৩৭:৫৩ পূর্বাহ্ন

জোর করে শিক্ষকদের পদত্যাগের প্রতিবাদে বিশ্বনাথে ছাত্রসমাজের মি ছি ল

ছবি : নিজস্ব


জোর করে শিক্ষকদের পদত্যাগ না করাতে সচেতন হচ্ছে ছাত্র সমাজ। শিক্ষকদের হেনস্তা ও পদত্যাগে বাধ্য করা ছাত্রদের আদর্শের মধ্যে পড়েনা এমন বক্তব্য রেখে বিশ্বনাথে ছাত্র সমাজের ব্যানারে প্রতিবাদ ও পথসভা করেছে একদল শিক্ষার্থী।

শনিবার (৩১ আগস্ট )দুপুরে শিক্ষার্থীরা বিশ্বনাথের পৌর শহরে সম্মিলিত হয়ে মিছিল সহকারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর উপর এক পথসভায় মিলিত হয়।

ছাত্র সমাজের ব্যানারে প্রতিবাদকারীর নেতৃত্বে থাকা জাকের আহমদ তার বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এখন একশ্রেণির ছাত্র নামধারীরা বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের দলীয় স্বার্থের লক্ষ্য হাসিলের উদ্দেশ্যে শিক্ষকদের উপর অমানবিক আচরণ করছে যাতে ছাত্রদের অর্জিত এই সুনাম নষ্ট হয়ে যায়। এই ধরনের ন্যাক্কার জনক কাজ থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহবান জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, শিক্ষার্থী সুমন আহমদ,  আরিফ আহমদ, জাহিদুল ইসলাম, বিলাল আহমদ,  হৃদয় আহমদ সহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক