প্রধান উপদেষ্টার ফান্ডে ১০ লাখ টাকা দিল উইমেন্স মেডিকেল কলেজ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার ফান্ডে ১০ লাখ টাকা দিল উইমেন্স মেডিকেল কলেজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৮/২০২৪ ১১:২৭:৩৪ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার ফান্ডে ১০ লাখ টাকা দিল উইমেন্স মেডিকেল কলেজ

ছবি: সংগৃহীত


দেশের বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল। বন্যার্ত মানুষের সহায়তায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতনের ১০ লক্ষ টাকা অন্তর্বর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের ত্রাণ তহবিলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্থ মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ৩টি স্থানে পৃথক মেডিকেল ক্যাম্প পরিচালনার সিদ্ধান্ত হয়। এছাড়া ইতোমধ্যে নোয়াখালী জেলার বন্যাদূর্গতদের মানুষের জন্য উইমেন্স মেডিকেলের পক্ষ থেকে ২ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে বলে সভায় জানানো হয়েছে।

শনিবার দুপুরে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হলরুমে অনুষ্ঠিত সভায় এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। মেডিকেলের পরিচালক প্রতিষ্ঠান হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান ডা. ফজলুর রহিম কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান ডা. এম এ মতিন ও মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শাহানা ফেরদৌস চৌধুরী, হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ অয়েস আহমদ চৌধুরী, পরিচালক এমদাদ হোসেন চৌধুরী, মোস্তাক আহমদ, নুরুল ইসলাম খান, ডাঃ জিয়াউর রহমান, বশির আহমদ, ডা. শফিক আহমদ, ডা. এম এ সালাম প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল শুধু মানুষের স্বাস্থ্য সেবার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। অতীতেও বন্যাসহ যে কোন দুর্যোগে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ আর্তমানবতার কল্যাণে পাশে ছিল। এবারও দেশের বন্যার্ত মানুষের কল্যাণে পাশে রয়েছে। বন্যার্তদের জন্য প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের ১০ লক্ষ টাকা সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত একটি মাইলফলক।

এছাড়া প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইতোমধ্যে নোয়াখালী জেলার বন্যার্তদের জন্য ২ লক্ষ টাকার ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়েছে। মৌলভীবাজার জেলার বন্যাদূর্গত উপজেলার সমুহের অন্তত ৩টি স্থানে বড় ধরনের ৩টি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক