জৈন্তাপুরে সাফ জয়ী ফুটবলার পারভেজকে ইউএনওর সংবর্ধনা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

জৈন্তাপুরে সাফ জয়ী ফুটবলার পারভেজকে ইউএনওর সংবর্ধনা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৯/২০২৪ ০৫:১৩:৫১ পূর্বাহ্ন

জৈন্তাপুরে সাফ জয়ী ফুটবলার পারভেজকে ইউএনওর সংবর্ধনা

ছবি : নিজস্ব


সদ্য সমাপ্ত অনুর্ধ্ব-২০ সাফ জয়ী বাংলাদেশ জাতীয় দলের কৃতি ফুটবলার জৈন্তাপুর উপজেলার চিকনাগোল ইউনিয়নের অন্তর্ভুক্ত ঠাকুরের মাটি গ্রামের কৃতি সন্তান  পারভেজ আহমেদকে সংবর্ধনা দিয়েছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।

রবিবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াই ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় সাফ জয়ী বাংলাদেশ জাতীয় দল অনুর্ধ্ব -২০ এর অন্যতম সদস্য কৃতি খেলোয়াড় পারভেজ আহমেদ তার পিতা মো আব্দুর রহমানকে সাথে নিয়ে ইউএনও কার্যালয়ে উপস্থিত হন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া কৃতি ফুটবলার পারভেজের হাতে উপহার সামগ্রী তুলে দেন। এ সময় তিনি পারভেজের উদ্দেশ্যে বলেন সম্প্রতি শেষ হওয়া সাফ অনূর্ধ্ব -২০ জয় এটা বাংলাদেশের জন্য একটি অভাবনীয় সাফল্য। ভবিষ্যতে এই সফলতার ধারাবাহিকতা অব্যাহত  থাকবে এই কামনা করেন তিনি।

তিনি আরো বলেন পারভেজ শুধু জৈন্তাপুর সিলেট নয় বরং সারা দেশের গর্ব। তার এই সাফল্যে জৈন্তাপুর উপজেলার নির্বাহী  কর্মকর্তা হিসেবে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আশাকরি পারভেজ আহমেদের হাত ধরে দেশের ক্রীড়াঙ্গনে জৈন্তাপুরে যে পরিচিতি লাভ করেছে তার ধারাবাহিকতা হিসেবে আরো খেলোয়াড় এই উপজেলা থেকে জাতীয় পর্যায়ে বের হয়ে আসবে।

এ সময় অনুর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের কৃতি ফুটবলার পারভেজ আহমেদ জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ তথা বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করে জৈন্তাপুর উপজেলার যাতে মুখ উজ্জ্বল করতে পারে সে জন্য উপজেলাবাসীর নিকট দোয়া চান।  এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৬ নং চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামারুজ্জামান চৌধুরী সহ উপজেলার ক্রীড়া সংগঠকবৃন্দ।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক