বিশ্বনাথ কামিল মাদ্রাসায় তালা: একাধিক প্রতিষ্ঠান প্রধানের অপসারণ দাবীতে বি ক্ষো ভ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

বিশ্বনাথ কামিল মাদ্রাসায় তালা: একাধিক প্রতিষ্ঠান প্রধানের অপসারণ দাবীতে বি ক্ষো ভ

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৯/২০২৪ ০৭:১৩:২১ পূর্বাহ্ন

বিশ্বনাথ কামিল মাদ্রাসায় তালা: একাধিক প্রতিষ্ঠান প্রধানের অপসারণ দাবীতে বি ক্ষো ভ

ছবি : নিজস্ব


গত ২৭ আগস্ট থেকে বিশ্বনাথ উপজেলা পৌর শহরে অবস্থিত বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মাদ নুমান আহমদ এর পদত্যাগের দাবী জানিয়ে রাস্তায় নামে মাদ্রাসা পড়ুয়া  ছাত্র ছাত্রী ও স্থানীয় জনতা। এরপর প্রিন্সিপাল পদত্যাগ করবেন বলে স্থানীয়দের সমঝোতায় দুই দিন বিরতিতে আন্দোলন পরিহার করে ছাত্ররা। ২৯ শে আগস্ট আবার ছাত্ররা বিক্ষোভ করলে প্রিন্সিপালের পদত্যাগে বাধ্য করা হবে বলে পুনরায় আশ্বস্ত করেন স্থানীয় চেয়ারম্যান সহ এলাকার মুরব্বিগণ। কিন্তু পদত্যাগ নিশ্চিত না হওয়ায় রবিবার ১ সেপ্টেম্বর আবার ছাত্র জনতা মিলে বিক্ষোভ মিছিল বের করে। 

রবিবার দুপুরে ছাত্র জনতা বিশ্বনাথ পৌর শহরে প্রধান সড়কে মিছিল সহকারে বিক্ষোভ ও প্রিন্সিপালের পদত্যাগের দাবী জানিয়ে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে মিছিল সহকারে তারা মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে মাদ্রাসার বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এরপর তাঁরা স্থান ত্যাগ করে। ছাত্র ছাত্রীদের পক্ষে বলা হয়েছে প্রিন্সিপালের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা তালা খুলবে না এবং ক্লাসে ফিরবে না।

অপরদিকে বিশ্বনাথ নতুন বাজারে অবস্থিত হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছার পদত্যাগের দাবী তুলে আন্দোলন শুরু করেছে ছাত্র ছাত্রী ও অভিভাবকরা।

এসময় নেহারুন নেছার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে ছাত্রী ও অভিভাবকগণ মিছিল সহ বিক্ষোভ প্রদর্শন করেন। পরে বিক্ষোভকারীরা মিছিল সহকারে উপজেলা ইউএনও অফিসের সামনে অবস্থান করে পদত্যাগ দাবী করেন। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে অভিযোগ পত্র প্রদান করেন। 

এব্যাপারে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার জানিয়েছেন ছাত্র ছাত্রীদের অভিযোগ পেয়েছেন। তিনি সুনির্দিষ্ট অভিযোগ গুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ( মাউশি) কর্তৃপক্ষ বরাবরে ব্যবস্থা গ্রহণের জন্য পাঠাবেন।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক