বিয়ানীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে মাইক্রোবাসসহ গ্রে প্তা র ২
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

বিয়ানীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে মাইক্রোবাসসহ গ্রে প্তা র ২

শহিদুল ইসলাম সাজু, বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৯/২০২৪ ০৭:২৪:৪৯ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে মাইক্রোবাসসহ গ্রে প্তা র ২

ছবি : নিজস্ব


 বিয়ানীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে একটি মাইক্রোবাস (নোহা) সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে পৌরশহরের সুপাতলা এলাকাবাসীর সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো- মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামের লালু মিয়ার ছেলে জলিল (৩০) ও সিলেটের  বিয়ানীবাজারের লামা নিদনপুর গ্রামের মাসুক উদ্দিনের ছেলে বিলাল আহমদ (২৫)।

পুলিশ জানায়, পৌরশহরের সুপাতলা এলাকার সিএনজি স্টেশনের আশপাশে একটি নোহা (ঢাকা মেট্রো-ছ-১৪-০৭১৯) গাড়িতে কয়েকজন অপরিচিত যুবককে দেখতে পেয়ে চ্যালেঞ্জ করেন স্থানীয়রা। এ সময় অপরিচিতদের কথাবার্তায় সন্দেহ হলে তল্লাশিকালে তাদের কাছ থেকে একটি তালা কাটার যন্ত্র, রামদা, লোহার শাবল, জিআই পাইপ ও চায়নিজ কুড়াল সদৃশ অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় কৌশলে গাড়ির ড্রাইভার জালাল (২৫) সহ অন্যরা পালিয়ে যায়। তবে জলিল ও বিলালকে আটল করেন স্থানীয়রা।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহম্মদ জানান, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার গ্রেপ্তারকৃতদেরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক