রামপাশা ইউনিয়ন চেয়ারম্যানের অপসারণ দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

রামপাশা ইউনিয়ন চেয়ারম্যানের অপসারণ দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৯/২০২৪ ০৮:২৫:০৭ পূর্বাহ্ন

রামপাশা ইউনিয়ন চেয়ারম্যানের অপসারণ দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ছবি: নিজস্ব


বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম উদ্দিন এর অপসারণ দাবী করে এলাকাবাসী ছাত্র জনতা ও পরিষদের সদস্যরা মানববন্ধন করেছেন।

রবিবার ১ সেপ্টেম্বর দুপুরে ইউনিয়ন পরিষদের সম্মুখে বিশ্বনাথ টু লামাকাজি রাস্তায় দাঁড়িয়ে তারা বিক্ষোভ মিছিল সহ মানববন্ধন করেন। এসময় বক্তারা পরিষদের চেয়ারম্যানের লুটপাট, ও নানা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন। তারা দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত রেখে তাকে অপসারণ করার দাবী জানান।

রামপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ইসলাম উদ্দিনের পরিচালনায় ও ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান এর সভাপতিত্বে মানববন্ধন  কর্মসূচীটি অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির ক্রিড়া বিষয়ক সম্পাদক কাওছার আহমদ তুলাই, ৩ নং ওয়ার্ড মেম্বার নুরুল ইসলাম, ৮ নং ওয়ার্ড মেম্বার আয়াজ আলী, ৯ নং ওয়ার্ড মেম্বার আফিজ আলী, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সুন্দর আলী, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, যুবদল নেতা সুনু মিয়া, বিক্ষোভ সমন্বয়ক আসমা আক্তার রুমি, শিপন আহমদ, নাজমুল হোসেন শিমুল, ২নং ওয়ার্ড মেম্বার সহ এলাকার বিভিন্ন শ্রেণির পেশার জনসাধারণ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক