জৈন্তাপুর মডেল থানায় নতুন ৪২টি আ গ্নে য়া স্ত্র জমা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

জৈন্তাপুর মডেল থানায় নতুন ৪২টি আ গ্নে য়া স্ত্র জমা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৯/২০২৪ ০৪:২৬:২৪ পূর্বাহ্ন

জৈন্তাপুর মডেল থানায় নতুন ৪২টি আ গ্নে য়া স্ত্র জমা

ছবি : নিজস্ব


আগামী ৪ঠা সেপ্টেম্বর হতে দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান নামছে যৌথ বাহিনী। এই অভিযানকে সামনে রেখে দেশের প্রতিটি জেলা উপজেলায় বৈধ অস্ত্রের মালিকদের আগামী ৩রা সেপ্টেম্বরের মধ্যে  তাদের অস্ত্র নিকটস্থ থানায় জমা দেয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় দেশের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে নতুন করে মোট ৪২ আগ্নেয়াস্ত্র জমা পেয়েছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম।

তিনি বলেন পুরো উপজেলায় ৫৬টি বৈধ লাইসেন্সধারী অস্ত্র রয়েছে। এর মধ্যে ২০০৯ সালের পূর্বে ৬টি ও আদালতে ২টি অস্ত্র জমা রয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন ব্যাংকে রয়েছে আরো তিনটি লাইসেন্স প্রাপ্ত বৈধ অস্ত্র। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর পুরাতন জমাকৃত অস্ত্রের পাশাপাশি নতুন করে আরো ৪২টি আগ্নেয়াস্ত্র জৈন্তাপুর মডেল থানায় এসে জমা দিয়েছেন লাইসেন্সধারী মালিকরা।

তিনি আরো বলেন আগামীকাল ৩রা সেপ্টেম্বর অস্ত্র জমা দেয়ার শেষ দিনে বাকি অস্ত্র গুলো থানায় জমা প্রদান না করলে বৈধ অস্ত্র গুলো অবৈধ হিসেবে ধরা হবে এবং সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য গত ৫ই আগষ্ট সরকার পতনের পর দেশের বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ী থেকে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্রসহ অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার ৪ঠা সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর অভিযান চালানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত ১লা সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।  এদিকে চলতি বছরের জানুয়ারিতে পুলিশের বিশেষ শাখা ( এসবি) থেকে প্রাপ্ত তথ্য মতে, সারাদেশে বৈধ অস্ত্রের সংখ্যা ৫০ হাজার ৩১০ টি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক