ছবি : নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আগাম টমেটো ও শশা চাষে জমি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় চাষিরা। রবি মৌসুমের শীতকালীন সবজি আগাম চাষাবাদের জন্য বীজতলায় চারা তৈরি, পরিচর্যা, জমি প্রস্তুত এবং শশার চারা রোপন চলছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের স্হানীয়ও কৃষকরা নিজস্ব বাড়ির আঙ্গিনায় মাচায় বীজতলার চারার পরিচর্যা করছেন। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রোদ বৃষ্টিতে মাঠে জমি প্রস্তুতে হাড়ভাঙা খাটুনি খেটে যাচ্ছে তারা। প্রত্যেকের মধ্যে একটাই চিন্তা কাজ করছে কিভাবে সবার আগে বাজারে নিয়ে আসতে পারে শীতের ফসল টমেটো। কৃষকরা আগাম সবজি চাষের জন্য বীজত চারা তৈরি, জমি প্রস্তুত ও চারা রোপন করছেন। বিশেষ করে শশা চাষ ইতিমধ্যে শুরু হয়েছে। বীজতলা থেকে চারা সংগ্রহ করে রোপনের প্রস্তুতি চলছে।অধিকাংশ স্থানে বীজতলায় চারা তৈরি করা হয়। তবে বাড়ির আঙিনায় বীজতলা তৈরি নওয়াগাঁও গ্রামে বেশ জনপ্রিয় উঠছে। কৃষক বাড়ির আঙিনায় বীজতলা করে নিজেরাই চারা তৈরি করছেন।
কৃষকরা বলেন, তারা টমেটোর জাত সর্ম্পকে খুব সতর্কতা অবলম্বন করেন, বিশেষ করে এ অঞ্চলের মানুষ তিন চার বছর ধরে টমেটো চাষের উপর রয়েছে প্রবল টান। তারা তীর্থের কাকের মত চেয়ে থাকে আবার কখন এই সময়টি আসবে।
উপজেলার নওয়াগাঁও গ্রামের গ্রামের কৃষক আব্দুল লতিবের সাথে কথা বললে তিনি বলেন, আমি সৌদি প্রবাস থেকে এসে গত বছর থেকে টমেটো চাষ করে আসছি।গত বছর টমেটো চাষ করে খরচ বাদ দিয়েও এক বিঘা জমিতে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাভ হয়েছে। তিনি বলেন প্রথম অবস্থায় টমেটো চাষ সম্পর্কে আমি অনেক কিছু জানি না বিধায় আমার লাভের পরিমাণটা কম হয়েছে।
আমি এবারও চার বিঘা জমিতে টমেটো চাষ করব। তাই বীজতলায় চারা তৈরির জন্য বেড তৈরি করে বীজ ফেলেছি। এক সপ্তাহের মধ্যে বীজ থেকে চারা গজাবে এবং ২০ থেকে ২১ দিনের মধ্যে জমিত লাগানোর উপযোগী হয়ে উঠবে। অল্পদিনের মধ্যেই আগাম শীতকালীন টমেটো চাষ শুরু করবো। এজন্য জমিও প্রস্তুত করেছি। আশা করছি এবার ও লাভবান হব। এছাড়াও গ্রামের অন্যান্য কৃষকের মধ্যে রয়েছেন সবুজ মিয়া, শামীম আহমদ,গোলাম রব্বানী,জুনেদ আহমদ,কোভিদ আহমদসহ আরো অনেকে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,১৫ মার্চ থেকে ১৫ জুলাই খরিপ ১ মৌসুমে জিঙ্গা, চিচিঙ্গা,শশা,লোভী করলা ইত্যাদি আবাদ হয়েছিল ৮৬৯ হেক্টর, জুলাই মাসের বন্যায় নষ্ট করেছে ৭২৬ হেক্টর, অর্জন হয়েছে ১৪৩ হেক্টর জমির সবজি।
১৬ জুলাই থেকে ১৫ অক্টোবর খরিপ২ মৌসুমীমে সবজি চাষের অর্জন হয়েছে ২৪২ হেক্টর যা চলতি মাস থেকে স্হানীয় বাজারগুলোতে আসতে শুরু করবে এবং কৃষকদের পারিবারিক চাহিদা মিটবে। উপজেলা কৃষি অফিস আরো জানায়,গোয়াইনঘাট উপজেলা বন্যা প্রবণ হওয়ায় ও বৃষ্টির কারণে শীতকালীন সবজি চাষ আবাদের লক্ষ্যমাত্রা এখনো নির্ধারণ করা হয়নি।তবে কোন কোন স্থানীয় কৃষক আগাম টমেটো চাষের জন্য প্রস্তুতি নিচ্ছে।
জৈন্তাবার্তা / জারা




