ছবি: নিজস্ব
বর্ষা মানেই খাল-বিলে থৈ থৈ পানি; নদী-নালা খাল-বিল নতুন পানিতে টইটম্বুর। এ সময় বর্ষার পানিতে ছুটে আসে নানা প্রজাতির মাছ। তাই গ্রামাঞ্চলে নানা কৌশলে মাছ শিকার করা হয় এই সময়।
পূর্বেকার সময় মাছ ধরার অপেক্ষাকৃত সহজ কৌশল ছিল মাছ চলাচলের পথে গ্রামগঞ্জে তৈরি দেশীয় মাছ ধরার ফাঁদ পেতে রাখা। দেশি মাছের স্বাদ নিতে গ্রামের খাল, বিল ও উন্মুক্ত জলাশয়ে এ ফাঁদ পেতে মাছ ধরতেন গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্হানীয় বাজার থেকে শুরু করে শহর পর্যন্ত দেশীয় মাছে ভরপুর থাকতো বাজারগুলো। ছোট মাছ থেকে শুরু করে বড় মাছ বিভিন্ন ভাবের সরঞ্জামাদিতে সাজিয়ে রাখতেন ব্যবসায়ীরা। সময়ের পরিক্রমায় কালের বিবর্তনে এখানকার হাট-বাজারগুলোতে দেশীয় মাছ ধরার ফাঁদ কেনাবেচার ধুম কমে গেছে।সেই জায়গাটা দখল করে নিয়েছে চায়না দুয়ারী জাল।
জীববৈচিত্রের জন্য ক্ষতিকর ‘চায়না দুয়ারি রিংজাল' ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার চলছে সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। সহজে বেশি মাছ ধরার এই জাল ব্যবহার করেন জেলেরা। এতে ভবিষ্যতে দেশীয় প্রজাতির মাছ অস্তিত্বের সংকটে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, এই জালে গিঁটগুলোর যে দূরত্ব, তাতে এটি দেশের প্রচলিত আইন অনুযায়ী নিষিদ্ধ জালের আওতায় পড়ে। তবে নিষিদ্ধ জালের তালিকায় নাম না থাকার সুযোগ নিয়েই অবাধে চায়না দুয়ারি রিংজাল ব্যবহার করা হচ্ছে।
জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাছের প্রজনন মৌসুমে নিষিদ্ধ কারেন্ট জালের পর এবার ভয়ংকর চায়না দুয়ারি রিংজাল নামক জালে ফাঁদে দেশীয় প্রজাতির সব ধরনের মাছ ধরা পড়ছে। শুরুর দিকে নদনদীতে এ জাল ব্যবহার হলেও এখন ছড়িয়ে পড়ছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও। বর্তমানে জেলেরা অহরহ ব্যবহার করতে শুরু করেছেন এ জাল।
গোয়াইনঘাটে হাওর, খালবিল, গাংয়ে থাকা মিঠাপানির সব ধরনের দেশীয় প্রজাতির মাছ সূক্ষ্ণ এ জালের ফাঁদে ধরা পড়তেছে। বিশেষ করে গোয়াইনঘাটের অভ্যান্তরিন নদীর পানি হ্রাস-বৃদ্ধি ও মাছের প্রজনন মৌসুমে ডিমওয়ালা চিংড়ি, পুঁটি, ট্যাংরা, কই, শিং, বোয়াল, শোল, টাকিসহ দেশি প্রজাতির সব মাছ চায়না দুয়ারির ফাঁদে নিধন হচ্ছে। এতে ক্রমেই মাছশূন্য হয়ে পড়ছে নদ-নদী ও খাল-বিল।জীববৈচিত্রের জন্য ক্ষতিকর ‘চায়না দুয়ারি রিংজাল' ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার চলছে সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। সহজে বেশি মাছ ধরার এই জাল ব্যবহার করেন জেলেরা। এতে ভবিষ্যতে দেশীয় প্রজাতির মাছ অস্তিত্বের সংকটে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্হানীয় সালুটিকর বাজারের মাছ ব্যবসায়ীরা জানান,আগে আমরা স্থানীয়ভাবে দেশীয় মাছ সংগ্রহ করে বাজারে ও শহরে নিয়ে বিক্রি করতাম।লাভও ভালো হতো আনন্দ পেতাম।এমন কি গ্রাম গঞ্জের মানুষদের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেতো।তারা বলেন,যেদিন থেকে চায়না দুয়ারী জলের আবির্ভাব হয়েছে বছর দুই এক পরেই দেশীয় মাছের অভাব দেখা দিয়েছে।এখন আমরা উল্টো শহর থেকে বিভিন্ন ফিশারির মাছ নিয়ে আসি।পক্ষান্তরে আমাদের জীবনের ঝুঁকি ও খরচ বেড়েছে লাভের পরিমাণটা কমেছে।
দেশীয় মাছ মারার ফাঁদ বিক্রির বিক্রেতারা জানান,এই কয়েক বছর আগে আমরা মাছ মারার কুইনের কুড়ি বিক্রি করতাম ২০০০ টাকা, এখন হাজার বারোশো টাকা। আবার বিক্রি করতে এসে দাঁড়িয়ে ক্রেতাদের জন্য অপেক্ষা করা লাগে এমনটা আগে ছিল।চায়না দুয়ারি জালে আমাদের পরিবারে বেকারত্ব বেড়েছে, সময়ের গতিতে পরিবারে খরচ বেড়েছে এতে এখন এইসব মাছ ধরার ফাঁদ বিক্রি করে পরিবারের খরচ ঠিকমতো নেওয়া যায় না।
গোয়াইনঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম বলেন, ‘চায়না দুয়ারী বন্ধে মৎস্য আইনে সুনির্দিষ্ট নির্দেশনা নেই। তাই বাজারে বিক্রি বন্ধে কারেন্ট জালের মতো কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। তবে নদীতে ব্যবহারের ক্ষেত্রে মাছ ধ্বংসের ধারা প্রয়োগে ব্যবস্থা গ্রহণ করা যায়। আমরা সেভাবেই অভিযান কার্যক্রম পরিচালনা করছি। এ ছাড়া প্রাথমিকভাবে সব ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে প্রচারণা চলমান রয়েছে।
জৈন্তাবার্তা / জারা




