জৈন্তাপুরে ময়লার ভাগাড়কে নান্দনিক বাগান করার উদ্যোগ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

জৈন্তাপুরে ময়লার ভাগাড়কে নান্দনিক বাগান করার উদ্যোগ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৯/২০২৪ ০৫:০৭:৩৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ময়লার ভাগাড়কে নান্দনিক বাগান করার উদ্যোগ

ছবি: নিজস্ব


জৈন্তাপুর উপজেলা সদরে ১৫০ বছরেরও বেশী পুরোনো জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মুখে ও জৈন্তাপুর আবাসিক এলাকা তোয়াসীহাটীর প্রবেশমুখে নোংরা ময়লার ভাগাড়কে নান্দনিক ফুলের বাগান করার উদ্যোগ নিয়েছে জৈন্তাপুর উপজেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। 

মঙ্গলবার ( ৩ সেপ্টেম্বর) দৈনিক জৈন্তাবার্তা প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি তার এই পরিকল্পনার বিষয়ে বিস্তারিত জানান। বর্তমানে এই স্হানটিতে যেখানে ময়লা আবর্জনার স্তুপ রয়েছে ঠিক তার পিছনে জৈন্তারাজ্যের মেঘালিথ পুরাকীর্তি ধ্বংসাবশেষ রয়েছে।

আঠারশ শতকের শেষের দিকে প্রলয়ঙ্কারী ভূমিকম্প যাকে "গ্রেড ইন্ডিয়ান আর্থকোয়েক" নামে অবহিত করা হয় , সেই ভূমিকম্পে জৈন্তারাজ্যের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিলো। সরকারি স্কুলের সামনের ধ্বংসস্তুপের এই অংশটিও ক্ষতিগ্রস্ত অংশ।  

স্হানীয় বাসিন্দাদের সাথে আলাপকালে জানা যায়  কয়েক বছর আগেও  দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই মেঘলিথ স্হাপনাগুলো দেখতে আসতেন। গেলো কয়েক বছর ধরে সরকারি স্কুলের সামনে বাজার, ডায়াগনস্টিক ক্লিনিকের বর্জ্য ও আসপাশের আবাসিক এলাকার বাসাবাড়ির বর্জ্য এই স্হানটিতে ফেলা শুরু করে।

এ বিষয়ে স্হানীয় বাসিন্দা ও ইউপি সদস্য হুমায়ুন কবির খান বলেন, প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এই সমস্যাটি বিগত কয়েক বছরের। গত শীতমৌসুমে একবার বাজার ব্যবসায়ী ও স্হানীয়দের উদ্যোগে রাতে পরিস্কার করা হলেও ছয় সাত মাসে পুনরায় সেই স্হানটিতে ময়লার ভাগাড় জমে উঠেছে। সেই সাথে বাড়তি ভোগান্তি হলো বৃষ্টি হলে ভাগাড়ের পাশে পানি জমে থাকে। তিনি বলেন সামাজিক সচেতনতা সৃষ্টির অভাবে বার বার যদি পরিস্কার করার পরও মানুষের সচেতনতা সৃষ্টি না হয় তাহলে পরিস্কার করে বিশেষ কোন লাভ নেই। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা যে উদ্যোগ নিয়েছেন তা অবশ্যই স্হায়ী একটি সমাধান এবং তার এই উদ্যোগকে বাস্তবায়ন করতে তিনি স্হানীয়দের নিয়ে সব ধরণের সহযোগিতা করে যাওয়ার আশ্বাস প্রদান করেন। 

এ বিষয়ে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা জাফরিন রোজী বলেন, ইউএনও মহোদয় উদ্যোগ নিশ্চয়ই একটি স্হায়ী সমাধান বলে আমি মনে করি। কারণ বারবার এই জায়গাটি পরিস্কার করলেও  জনসচেতনতার অভাবে পুনরায় ময়লার ভাগাড় তৈরী হচ্ছে সেখানে। বর্তমানে স্কুলের সামনে খুবই ভয়াবহ অবস্থা। সেই সাথে স্কুলে আসা ছাত্রছাত্রীরা রয়েছে চরম স্বাস্থ্য ঝুঁকিতে। তিনি আরো জানান, কয়েকদিন পূর্বে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা এ বিষয়ে কথা বলতে তার সাথে দেখা করেন। তারা শুধু স্কুলের সামনে নয় বরং পুরো জৈন্তাপুর সদরকে পরিচ্ছন্ন রাখতে ও সামাজিক সচেতনতা সৃষ্টি করতে লিফলেট বিতরণের উদ্যোগের কথা তাকে জানিয়েছে। তিনি বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা যে উদ্যোগ নিয়েছেন সেটা স্বল্প সময়ে বাস্তবায়ন করতে  সরকারি স্কুল কর্তৃপক্ষ সবধরনের সহযোগিতা করতে দৃঢ় অঙ্গিকারবদ্ধ।

ময়লাস্তুপের ভাগাড়কে নান্দনিক ফুলের বাগান করার বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, এই প্রকল্পটি বাস্তবায়ন করা আমার জন্য যতটা না সহজ তার থেকে টিকিয়ে রাখা সবচেয়ে বড় চেলেন্জ। কারণ এর সুফল আমি বা আমার প্রশাসনের কেউ ভোগ করবে না বরং সুফল ভোগ করবেন জৈন্তাপুর সদর এলাকাবাসী। তাই সর্বপ্রথম এলাকাবাসীকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে নিজ থেকে উদ্যোগ নিতে হবে। তিনি বলেন চলতি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় বাগান করার কাজ শুরু করা হবে। তিনি বলেন, এই প্রকল্পে সরকারি স্কুলের বাউন্ডারি সংলগ্ন ড্রেনের উপর স্লাব বসানো হবে। পাশাপাশি সব নোংরা ময়লার ভাগাড় সরিয়ে সেই জায়গাটিতে এসএস পাইপ দিয়ে নান্দনিক বেষ্টনী তৈরী করা হবে যাতে কেউ পুনরায় ময়লা ফেলতে না পারে। সেই সাথে স্হায়ীভাবে কয়েকটি সাইনবোর্ড স্হাপন করা হবে যাতে জৈন্তা রাজ্যের সোনালী ইতিহাস লিপিবদ্ধ রাখা হবে। এর সাথে পুরাকৃর্তী ধ্বংসাবশেষ যে অংশ গুলোতে প্রাকৃতিকভাবে জংগলের সৃষ্টি হয়েছে সেগুলো কেটে পরিস্কার করা হবে। তিনি বলেন এ বিষয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির আহবান জানান।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক