সাদাপাথর স্পটে পানিতে ডুবে পর্যটকের মৃ ত্যু
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

সাদাপাথর স্পটে পানিতে ডুবে পর্যটকের মৃ ত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৯/২০২৪ ০৭:২৬:৪৯ পূর্বাহ্ন

সাদাপাথর স্পটে পানিতে ডুবে পর্যটকের মৃ ত্যু

ফাইল


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর স্পটে পানিতে ডুবে রাগিব ইয়াসার (১৯) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সে সাভারে পরিবারের সাথে বসবাস করত। তার পিতার নাম আহসান। তাদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে।

রাগিবের সাথে থাকা বন্ধুরা জানিয়েছেন, সাভার থেকে কয়েকজন বন্ধু মিলে সাদাপাথর বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সাদাপাথর আসেন। সেখানে সবাই মিলে পানিতে গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যে রাগিব একা পানিতে নেমে যায়। আমরা সবাই পানিতে নামার আগে হঠাৎ দেখি স্রোতে তলিয়ে যাচ্ছে সে। তখন আমরা সবাই পানিতে ঝাপিয়ে পড়ে খুঁজাখুঁজি করতে থাকি। পরে স্থানীয় ব্যবসায়ী ও নৌকার মাঝিরা মিলে ৩০ মিনিট খুঁজাখুঁজি করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ারসার্ভিসের লিডার খায়রুল আলমসহ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই সে মারা গেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক