গোয়াইনঘাটের মাওলানা আব্দুল খালিকের ইন্তেকাল ও জানাজা সম্পন্ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

গোয়াইনঘাটের মাওলানা আব্দুল খালিকের ইন্তেকাল ও জানাজা সম্পন্ন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৪/০৯/২০২৪ ০৪:৪০:১২ পূর্বাহ্ন

গোয়াইনঘাটের মাওলানা আব্দুল খালিকের ইন্তেকাল ও জানাজা সম্পন্ন

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত দারুস সালাম ও দারুল হাদীস লাফনাউট মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল খালিক (শায়খে চাক্তা) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১ টা ৫০ মিনিটে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

মাওলানা আব্দুল খালিক (শায়খে চাক্তা) ছিলেন, ভারতের প্রখ্যাত আলেম আওলাদে রাসুল মাওলানা সাইয়েদ আসআদ মাদানীর (রহ.) খলিফা। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন।দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি।

আজ বুধবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় লাফনাউট মাদরাসা প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর তার অসিয়ত অনুযায়ী দীর্ঘদিনের কর্মস্থল দারুস সালাম ও দারুল হাদীস লাফনাউট মাদরাসার কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক