গোয়াইনঘাটে আমনের মাঠে মাঠে কৃষি ও প্রকৃতির বন্ধু পাখি সাদা বকের মেলা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

গোয়াইনঘাটে আমনের মাঠে মাঠে কৃষি ও প্রকৃতির বন্ধু পাখি সাদা বকের মেলা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৪/০৯/২০২৪ ০৫:৩৯:২১ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে আমনের মাঠে মাঠে কৃষি ও প্রকৃতির বন্ধু  পাখি সাদা বকের মেলা

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনইঘাট উপজেলার রোপায়িত আমনের মাঠে মাঠে সাদা বকের মেল বন্ধনে, প্রকৃতিতে শুভ্রতা ছড়িয়ে তাদের বিচরণ প্রকৃতির নয়নয়ভিরাম সৌন্দর্যে রূপের ঢালিতে সাজিয়ে প্রকৃতিকে আরো মনোমুগ্ধকর ও অপরূপ করে তুলছে। সাদা ডানা মেলে এই জমি থেকে ঐ জমিতে উড়াউড়ি গুটি গুটি পায়ে হাঁটাহাঁটি হলুদ রাঙ্গা ঠোঁটে খুঁটি খুঁটি করে খাবার আহরন, কার না দেখতে ভালো লাগে। প্রকৃতিতে বইছে ঋতুর রানী শরৎ নীল আকাশে সাদা সাদা মেঘ,সাদা কাশবন,কখনো রোদ কখনো বা বৃষ্টি,মাঠে সবুজ কচি ধানের চারার হাতছানি,কৃষকের কর্ম ব্যস্ততার সাথে সাদা বকের মিতালী সবগুলো যেন অপূর্ব এক শুভ্রতা ছড়িয়ে দিচ্ছে প্রকৃতিতে। 

সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার প্রতিটা ইউনিয়নের রোপায়িত আমনের মাঠে মাঠে বাংলার অতি পরিচিত পাখি সাদা বক দলবেঁধে নিঃশব্দে ছুটে চলছে।দিগন্তবিস্তৃত মাঠের সবুজ গালিচার সৌন্দর্য বাড়িয়ে তুলছে সাদা বকের দল। জমিতে চাষ, সেচ আর ধানের চারা রোপনে ব্যস্ত কৃষকেরা। কৃষকের এই ব্যস্ততার সাথে খাবার সংগ্রহে মেতে উঠেছে বাংলার অতি পরিচিত পাখি সাদা বক। এ যেন কৃষকের সাথে বকের মিতালী। উপজেলার  বিভিন্ন আমনের  মাঠে মাঠে দলবেঁধে সংগ্রহ করছে খাবার। জমি চাষের সময় কৃষকের পিছু পিছু উড়ছে আর খাচ্ছে কেঁচোসহ মাটির বিভিন্ন পোকা-মাকড়। উড়ে চলছে দলবেধে দিগন্ত বিস্তৃত মাঠের সৌন্দর্য বাড়িয়ে তুলছে সাদা বকের দল। প্রতি বছর ক্ষেত মৌসুমে উপজেলার মাঠে মাঠে ধান রোপনের সময় সাদা বক’র সংখ্যা বেশি দেখা যায়। লাঙ্গল বা কলের লাঙ্গল দিয়ে চাষাবাদ বা জমিতে পানিতে দেওয়ার সময় বক পাখি দল বেধে খাবার সংগ্রহ করে।

 এলাকার কৃষকেরা জানান, বক প্রকৃতির বন্ধু। আমরা ওদের কোন ক্ষতি করিনা। তাই নিশ্চিন্তে ওরা আমাদের আশে-পাশেই থাকে। সকাল থেকে সন্ধ্যো অবধি খাবার সংগ্রহ করে। আবার বিকেলের পর কোথায় যেন হারিয়ে যায়। আমাদের ভালোই লাগে।কৃষকের আগে পিছে উড়ে বেড়ায়। সাদাবকের এই মিতালী যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করছে তেমনি উপকার করছে কৃষকদেরও। ধানের জন্য ক্ষতিকারক পোকামাকড় খেয়ে উৎপাদনেও ভূমিকা রাখছে। সেই সাথে বাড়াচ্ছে সৌন্দর্য।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়,কৃষি ও প্রকৃতির বন্ধু বক পাখি। শত শত বক পাখির পাশাপাশি দেখা মিলে ফিঙে, শালিকসহ নানা প্রজাতির পাখি।প্রকৃতির ভারসাম্য রক্ষায় নিঃসন্দেহে অবদান রাখছে দৃষ্টিনন্দন এই বক পাখি। তবে আগের মতো প্রাকৃতিক জলাশয় না থাকায় হুমকিতে পড়েছে পাখিগুলো। এছাড়া শিকারির খপ্পরে পড়ে প্রাণ হারানোর ঝুঁকিও রয়েছে। তবু্ও জলাশয়ে খাদ্য সংগ্রহের জন্য ছুঁটে আসা সাদা বকের ঝাঁক আমাদের মনকে উৎফুল্ল করে তুলে। 

কৃষি অফিস জানায়, নান্দনিক এই পাখিটি এখন অনেকটাই বিলুপ্তির পথে। জলবায়ু পরিবর্তন, কীটনাশক ব্যবহার, গাছপালা নিধন ও শিকারসহ নানা কারণে পাখিগুলো আগের মতো দেখা যায় না। বিশেষ করে অসাধু শিকারিদের দৌরাত্ম আর বনভূমি উজাড়ের কারণে সাদা বক যেন আমাদের জনবসতি থেকে অনেকটাই দূরে চলে গেছে। তবে এগুলা অতিথি পাখি নয়,স্বজাতি পাখি যাদের দেখা দিলে বছরের বারো মাস। খোলা মাঠে, খাল-বিল-নদী-ঝিলে। কখনও খাবারের খোঁজে ঘাপটি মেরে বসে থাকে পুকুপাড়ে। কোথাও আবার ঘন বাঁশবনে দলবেঁধে বসে থাকে। কখনও ঝাঁকে ঝাঁকে উড়ে চলে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক