বিশ্বনাথে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে অভিযান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

বিশ্বনাথে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে অভিযান

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৯/২০২৪ ০৮:৩৮:১৩ পূর্বাহ্ন

বিশ্বনাথে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে অভিযান

ছবি: নিজস্ব


বিশ্বনাথে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে প্রশাসনের নেতৃত্বে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বৈষ্যমবিরোধী ছাত্র সংগঠন।  

বুধবার ৪ সেপ্টেম্বর বিকেলে ছাত্র ছাত্রীদের দাবীর প্রেক্ষিতে বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার, পুরানবাজারে এ অভিযান পরিচালনা করে বিশ্বনাথ পৌর ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

এসময় ফুটপাত দখল করে দোকান পরিচালনা করার কারণে দোকান মালিকদের দোকান সরিয়ে নেওয়ার আহবান জানানো হয়েছে। দোকান ও বর্ধিত অংশ সরিয়ে না নিলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে সতর্ক বার্তা দেওয়া হয়েছে । অভিযানের নেতৃত্ব দেন বিশ্বনাথ পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের।

অভিযানে বিভিন্ন সড়কের স্থায়ী দোকানের সামনের অংশ ও ফুটপাতে রাখা মালামাল সরিয়ে ফেলারও সতর্ক বার্তা দেন। দোকানের অবৈধ বর্ধিত অংশ ভেঙে পরবর্তীতে এ ধরনের কাজ না করতে দোকানিদের বলা হয় ।

সাম্প্রতিক সময়ে পৌর শহরে যানজট প্রকট আকার ধারণ করায় ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী। যানজট নিরসনে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র ও  বিশ্বনাথ পৌর প্রশাসক সহকারি কমিশনার (ভূমি)আলাউদ্দিন কাদের উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন।

অভিযানে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, মহিলা কাউন্সিলর রাসনা বেগম, মহিলা কাউন্সিলর লাকী বেগম, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রমুখ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক