কোম্পানীগঞ্জে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি বিতরণ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি বিতরণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৯/২০২৪ ১০:০৯:২৯ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি বিতরণ

ছবি: নিজস্ব


বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন- কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে (৪ সেপ্টেম্বর) তেলিখাল কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মেধাবী সন্তানেরা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। আগামীদিন মেধাবীরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। এজন্য শিক্ষার্থীদের পড়াশোনা করতে হবে। নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন শাখা সভাপতি ও ভোলাগঞ্জ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ। সঞ্চালনায় ছিলেন শাখা সাধারণ সম্পাদক ও মর্নিংবার্ড প্রি-ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক রুহেল আহমদ। 

বক্তব্য দেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবিদুর রহমান, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি-কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও চাটিবহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজমল আলী, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি-কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন আহমদ, নাজিরেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নিজাম উদ্দিন সিনিয়র, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল আলীম,  রাজনগর নতুনবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কোম্পানীগঞ্জ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ শফিকুল ইসলাম, গ্রীনবার্ড একাডেমীর সভাপতি হাফিজ মো. সাজিদুর রহমান, কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, কোম্পানীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কলাবাড়ি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক নৃপেন্দ্র নাথ বর্মন, গ্রীনবার্ড একাডেমীর প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, আল ইহসান প্রি-ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক সাচ্ছা মোহাম্মদ, ফুলকুড়ি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, বিয়াম ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক আজাদুর রহমান আজাদ, অগ্রগামী কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক নাসরিন আক্তার, ষষ্ঠগ্রাম আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক মো. উমর আলী, ইকরা চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক জোসনা পারভীন, টার্গেট ইন্টারন্যাশনাল কেজি স্কুলের প্রধান শিক্ষক মিনহাজুল ইসলাম, শাহজালাল মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক আব্দুর রহমান, জালিয়ারপাড় প্রি-ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক নজরুল ইসলাম, গ্রীনবার্ড একাডেমীর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল ওয়াহিদ, আলোর দিশারী কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাবিয়া বেগম। অনুষ্ঠানে ১২৬ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির টাকা, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ট্যালেন্টপুলে ২৮ জন, সাধারণ গ্রেডে ৩২ জন এবং বিশেষ বিবেচনায় ৬৬ জন বৃত্তি পায়। সর্বোচ্চ বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করে মর্নিংবার্ড প্রি-ক্যাডেট একাডেমি (২৩টি), দ্বিতীয় স্থান অর্জন করে আব্দুল বাছির স্কলার্সহোম (১৭) ও তৃতীয় স্থান অর্জন করে ভোলাগঞ্জ কিন্ডারগার্টেন স্কুল (১৬টি)।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক