ছবি: নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফুলতৈলছগাম তায়া'লীমূল কুরআন নূরানী মাদ্রাসায়, লন্ডন থেকে ফরিদা ইয়াসমিন জেসি কতৃক পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা "আর্ণ এন লিভ" ব্যবস্থাপনায় সংস্থার উপজেলা স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় কোরআনের পাখিদের মধ্যে কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ৫সেপ্টেম্ব সকাল সাড়ে এগারোটায় মাদ্রাসার হলরুমে এই কোরআন শরিফ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিতরণী অনুষ্ঠানে মাদ্রাসায় তুলনামূলক দরিদ্র ৩০জন ছাত্র-ছাত্রীর হাতে কোরআন শরিফ তুলে দেন অত্র মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুল মান্নান ও সংস্থার উপজেলা স্বেচ্ছাসেবক প্রতিনিধি সংবাদকর্মী মতিউর রহমান (দুলাল)। বিতরনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা আলীম উদ্দিন, মাওলানা মাছুম আহমদ, স্বেচ্ছাসেবক জহির উদ্দিন ও জামিল আহমদ ।বিতরণ শেষে মাওলানা আব্দুল মান্নান, সংগঠনের পরিচালক ও স্বেচ্ছাসেবকদের সার্বিক কল্যাণে মোনাজাত করেন ।
জৈন্তাবার্তা / মনোয়ার




