ছবি: সংগৃহীত
সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে বাংলাদেশের অভ্যন্তর থেকে দুই যুবকে আটক করেছে বিজিবি।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে দুইটার দিকে দনা সীমান্তের ১৩৩৩ মেইন ফিলার হতে সীমান্তের ১৫০ গজ ভিতর থেকে বড়খেওড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- গোপালগঞ্জে জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের বড় বাহিরভাঘ গ্রামের ইসমাইল মোল্লার ছেলে মশিউর রহমান (৪৮) ও মহেশপুর ইউনিয়নের চরপদ্দভিলা গ্রামের বাবলু হোসেনের ছেলে লিয়াকত শেখ। আটককালে তাদের কাছ থেকে ১৬ হাজার টাকা ও ভারতীয় ১০ হাজার দুইশত রুপি উদ্ধার করা হয়েছে।
সোনারখেওড় বিজিবি ক্যাম্পের হাবিলদার জুয়েল জানান, ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে বিজিবি সদস্যরা মশিউর ও লিয়াকতকে আটক করা হলে তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে চেষ্টার ঘটনায় বিজিবি বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা করবে। আটকের পর দুজনকে বিজিবি কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




