এখন যারা বিতর্কিত কাজ করছে তারা বিএনপি না : সিলেটে শামসুজ্জামান দুদু
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

এখন যারা বিতর্কিত কাজ করছে তারা বিএনপি না : সিলেটে শামসুজ্জামান দুদু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৯/২০২৪ ১১:৫১:১৯ পূর্বাহ্ন

এখন যারা বিতর্কিত কাজ করছে তারা বিএনপি না : সিলেটে শামসুজ্জামান দুদু

ছবি: সংগৃহীত


বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যারা নানা অপকর্ম ও বিতর্কিত কাজ করছে তারা কখনও বিএনপি করতে পারে না। সে যত বড়ই হোক তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিতে হবে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগরীর দরগাহ গেইটস্থ মুসলিম কেন্দ্রীয় সাহিত্য সংসদের হল রুমে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত এম. সাইফুর রহমানের ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসময় কথা বলেন শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, লোভের কাছে বিএনপির আত্মসর্মথন করে না। বিএনপিকে এখন এগিয়ে যেতে হবে। এই এগিয়ে যাওয়ার পথ গণতন্ত্র। তাই এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, মোঃ এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক আবুল কাহের শামীম বক্তব্য রেখেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক